📄 শিশুদের হজ্ব
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رضى) قَالَ رَفَعَتْ امْرَأَةٌ صَبِيا لَهَا إلَى النَّبِيِّ اللهِ فِي حَجَّةٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ آلِهَذَا حَجٌ قَالَ نَعَمْ وَلَكِ أَجْرٌ .
জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হজ্জের সময় এক মহিলা তার শিশু সন্তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচিয়ে ধরে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! এই শিশুর জন্যও কি হজ্জ? তিনি বলেন, হ্যাঁ, তবে সওয়াব হবে তোমার।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رضى) قَالَ رَفَعَتْ امْرَأَةٌ صَبِيا لَهَا إلَى النَّبِيِّ اللهِ فِي حَجَّةٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ آلِهَذَا حَجٌ قَالَ نَعَمْ وَلَكِ أَجْرٌ .
জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হজ্জের সময় এক মহিলা তার শিশু সন্তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচিয়ে ধরে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! এই শিশুর জন্যও কি হজ্জ? তিনি বলেন, হ্যাঁ, তবে সওয়াব হবে তোমার। (ইবনে মাজাহ)
📄 হায়েয ও নেফাসগ্রস্ত মহিলাদের ইহরাম
عَنْ عَائِشَةَ (رضى) قَالَتْ نُفِسَتْ أَسْمَاءُ بِنْهُ عُمَيْسٍ بِالشَّجَرَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ أَبَا بَكْرٍ أَنْ يَأْمُرَهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلْ .
আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, শাজারা (যুল হুলায়ফা) নামক স্থানে উমাইস কন্যা আসমা (রা)-র নিফাস হলো। রাসূলুল্লাহ আবু বকর (রা)-কে নির্দেশ দিলেন যে, তিনি যেন তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দেন।
عَنْ عَائِশَةَ (رضى) قَالَتْ نُفِسَتْ أَسْمَاءُ بِنْهُ عُمَيْسٍ بِالشَّجَرَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ أَبَا بَكْرٍ أَنْ يَأْمُرَهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلْ .
আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, শাজারা (যুল হুলায়ফা) নামক স্থানে উমাইস কন্যা আসমা (রা)-র নিফাস হলো। রাসূলুল্লাহ আবু বকর (রা)-কে নির্দেশ দিলেন যে, তিনি যেন তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দেন। (ইবন মাজাহ)
📄 মহিলাদের মাথা মুন্ডানো নিষেধ
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيِّ ﷺ نَهَى أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا .
আয়েশা (রা) থেকে এ হাদীসটি বর্ণিত আছে যে, নবী মহিলাদেরকে তাদের মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন।
ব্যাখ্যা: বিশেষজ্ঞ আলেমগণ এই হাদীস অনুসারে মহিলাদের মাথা মুণ্ডনের অনুমতি দেন না, তবে (ইহরাম মুক্ত হওয়ার জন্য) কিছু চুল ছাঁটার অনুমতি দেন। হজ্জ এবং উমরার সময় মাথা মুণ্ডন করা বা চুল ছেঁটে খাট করা পুরুষদের জন্য অপরিহার্য। উমরাকারীকে সাফা-মারওয়ান সাঈ করার পর এবং হজ্জ পালনকারীকে কোরবানীর পর মিনায় কর্তব্য পালন করতে হয়। স্ত্রীলোকেরা মাথার চুল সামান্য খাট করবে। হজ্জ বা উমরা ছাড়া অন্য কোন সময়ে মহিলাদের মাথার চুল কাটা বা ছেঁটে ফেলা জায়েয নয়।
عَنْ عَائِশَةَ أَنَّ النَّبِيِّ ﷺ نَهَى أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا .
আয়েশা (রা) থেকে এ হাদীসটি বর্ণিত আছে যে, নবী মহিলাদেরকে তাদের মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন। (তিরমিযী)
ব্যাখ্যা: বিশেষজ্ঞ আলেমগণ এই হাদীস অনুসারে মহিলাদের মাথা মুণ্ডনের অনুমতি দেন না, তবে (ইহরাম মুক্ত হওয়ার জন্য) কিছু চুল ছাঁটার অনুমতি দেন। হজ্জ এবং উমরার সময় মাথা মুণ্ডন করা বা চুল ছেঁটে খাট করা পুরুষদের জন্য অপরিহার্য। উমরাকারীকে সাফা-মারওয়ান সাঈ করার পর এবং হজ্জ পালনকারীকে কোরবানীর পর মিনায় কর্তব্য পালন করতে হয়। স্ত্রীলোকেরা মাথার চুল সামান্য খাট করবে। হজ্জ বা উমরা ছাড়া অন্য কোন সময়ে মহিলাদের মাথার চুল কাটা বা ছেঁটে ফেলা জায়েয নয়।
📄 সর্বোত্তম মহিলা
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ (رضى) وَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّمَا الدُّنْيَا مَتَاعٌ وَلَيْسَ مِنْ مَتَاعِ الدُّنْيَا শَيْءٌ أَفْضَلَ مِنَ الْمَرْأَةِ الصَّالِحَةِ .
আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সারা দুনিয়াই হলো সম্পদ। আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নেই।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ (رضى) وَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّمَا الدُّنْيَا مَتَاعٌ وَلَيْسَ مِنْ مَتَاعِ الدُّنْيَا শَيْءٌ أَفْضَلَ مِنَ الْمَرْأَةِ الصَّالِحَةِ .
আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সারা দুনিয়াই হলো সম্পদ। আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নেই। (ইবনে মাজাহ)