📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তির কুরআন পাঠ নিষেধ

📄 ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তির কুরআন পাঠ নিষেধ

عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَقْرَأُ الْحَائِضُ وَلَا الْجُنُبُ شَيْئًا مِّنَ الْقُرْآنِ .

ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তি (যার উপর গোসল ফরয) কুরআনের কোনো অংশ তেলাওয়াত করবে না।

ব্যাখ্যা: আবু ঈসা বলেন, এ হাদীসটি একই সনদসূত্রে ইসমাঈল ইবনে আইয়াশও বর্ণনা করেছেন যে, নাপাক ব্যক্তি ও হায়েযগ্রস্ত নারী কুরআন তেলাওয়াত করবে না। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈর এটাই বিশুদ্ধ অভিমত। তাদের পরবর্তীগণ যেমন, সুফিয়ান সাওরী, ইবনুল, মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক বলেন, নাপাক ও হায়েয অবস্থায় কুরআনের কোনো অংশ পাঠ করবে না; কিন্তু কোনো আয়াতের অংশবিশেষ অথবা শব্দ ইত্যাদি পাঠ করতে পারবে। তাঁরা নাপাক ব্যক্তি ও হায়েযগ্রস্ত নারীকে তসবীহ-তাহলীল (সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ) ইত্যাদি পড়ার অনুমতি দিয়েছেন।

عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَقْرأُ الْحَائِضُ وَلَا الْجُنُبُ শَيْئًا مِّنَ الْقُرْآنِ .

ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তি (যার উপর গোসল ফরয) কুরআনের কোনো অংশ তেলাওয়াত করবে না। (তিরমিযী)

ব্যাখ্যা: আবু ঈসা বলেন, এ হাদীসটি একই সনদসূত্রে ইসমাঈল ইবনে আইয়াশও বর্ণনা করেছেন যে, নাপাক ব্যক্তি ও হায়েযগ্রস্ত নারী কুরআন তেলাওয়াত করবে না। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈর এটাই বিশুদ্ধ অভিমত। তাদের পরবর্তীগণ যেমন, সুফিয়ান সাওরী, ইবনুল, মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক বলেন, নাপাক ও হায়েয অবস্থায় কুরআনের কোনো অংশ পাঠ করবে না; কিন্তু কোনো আয়াতের অংশবিশেষ অথবা শব্দ ইত্যাদি পাঠ করতে পারবে। তাঁরা নাপাক ব্যক্তি ও হায়েযগ্রস্ত নারীকে তসবীহ-তাহলীল (সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ) ইত্যাদি পড়ার অনুমতি দিয়েছেন।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মহিলাদের মসজিদে যাবার অনুমতি

📄 মহিলাদের মসজিদে যাবার অনুমতি

عَنْ سَالِمٍ (رضى) عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا اسْتَأْذَنَتْ أَحَدُكُمْ امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلا يَمْنَعْهَا .

সালেম (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী বলেছেন, তোমাদের কারো স্ত্রী তার স্বামীর কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাইলে সে যেন তাকে নিষেধ না করে।

عَنْ سَالِمٍ (رضى) عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا اسْتَأْذَنَتْ أَحَدُكُمْ امْرَأَةٌ إِلَى الْمَسْجِدِ فَلا يَمْنَعْهَا .

সালেম (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী বলেছেন, তোমাদের কারো স্ত্রী তার স্বামীর কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাইলে সে যেন তাকে নিষেধ না করে। (মুসলিম)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ঘুমের কারণে অথবা ভুলে বিতরের সালাত ছুটে গেলে

📄 ঘুমের কারণে অথবা ভুলে বিতরের সালাত ছুটে গেলে

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ وَإِذَا اسْتَيْقَظَ .

আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিতরের সালাত না পড়ে ঘুমিয়ে পড়ল অথবা তা পড়তে ভুলে গেল, সে যেন স্মরণ হওয়ার সাথে সাথে অথবা ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে তা পড়ে নেয়।

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ وَإِذَا اسْتَيْقَظَ .

আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিতরের সালাত না পড়ে ঘুমিয়ে পড়ল অথবা তা পড়তে ভুলে গেল, সে যেন স্মরণ হওয়ার সাথে সাথে অথবা ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে তা পড়ে নেয়। (তিরমিযী)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 বিলাপ করে কান্নাকাটি করা নিষেধ

📄 বিলাপ করে কান্নাকাটি করা নিষেধ

عَنْ أُمِّ سَلَمَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ وَلَا يَعْصِبْنَكِ فِي مَعْرُوفٍ قَالَ النَّوحُ .

উম্মে সালামা (রা) নবী-এর সূত্রে বলেন, "তারা উত্তম কাজে তোমাদের অমান্য করবে না” (সূরা মুমতাহিনা: ১২), এর অর্থ 'বিলাপ করবে না"

عَنْ أُمِّ سَلَمَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ وَلَا يَعْصِبْنَكِ فِي مَعْرُوفٍ قَالَ النَّوحُ .

উম্মে সালামা (রা) নবী-এর সূত্রে বলেন, "তারা উত্তম কাজে তোমাদের অমান্য করবে না” (সূরা মুমতাহিনা: ১২), এর অর্থ 'বিলাপ করবে না" (ইবনে মাজাহ)

ফন্ট সাইজ
15px
17px