📄 অন্যান্য ধর্মের মানুষের মিরাছ
১. অমুসলিমরা একে অপরের মিরাছ পাবে যদি তাদের দ্বীন একই হয়। কিন্তু ভিন্ন হলে হবে না। কাফেররা বিভিন্ন ধর্মাবলম্বী কেউ ইহুদি, কেউ খ্রিষ্টান আর কেউ অগ্নি পূজক ইত্যাদি。
২. ইহুদিরা একে অপরের মিরাছ পাবে। অনুরূপ খ্রিষ্টানরাও একে অপরের মিরাছ পাবে। সেভাবে অগ্নি পূজকরাও একে অপরের মিরাছ পাবে। আর অন্যান্য বাকি ধর্মাবলম্বীরা নিজেদের ভিতরে একে অপরের মিরাছ পাবে। কিন্তু কোন ইহুদি খ্রিষ্টানের মিরাছ পাবে না। বাকিদের ব্যাপারটাও অনুরূপ。
উসামা ইবনে জায়েদ (রা) থেকে বর্ণিত নবী ﷺ বলেন: মুসলিম কোন কাফেরকে উত্তরাধিকার বানাবে না এবং কাফেরও কোন মুসলিমকে উত্তরাধিকার বানাবে না। (বুখারী হাদীস নং ৬৭৬৪ ও মুসলিম হাদীস নং ১৬১৪)
📄 যার বাবার পরিচয় নাই তার মিরাছ
জেনার সন্তান, স্বামীর পক্ষ থেকে লি'আন করত: মহিলার সন্তান। এরা ও তাদের বাবার মাঝে কেউ কারো মিরাছ পাবে না; কারণ এদের মধ্যে শরিয়তের বংশ সম্পর্ক নেই। তবে এদের ও মায়েদের এবং মায়ের আত্মীয়দের একে অপরের মাঝে মিরাছ পাবে। কেননা বাবার পক্ষের বংশ সম্পর্ক বিচ্ছিন্ন এবং মায়ের পক্ষের সম্পর্ক সুসাব্যস্ত。
উদাহরণ:
১. এক ব্যক্তি মা ও অবৈধ একটি ছেলে রেখে মারা গেল। পরিত্যক্ত সম্পত্তি ফরজ ও ফেরত হিসেবে শুধু মায়ের জন্যে। আর ছেলের জন্যে কিছুই থাকবে না。
২. একজন অবৈধভাবে জন্মগ্রহণকারী সন্তান তার মা, বাবা ও ভাই রেখে মারা গেল। সব সম্পত্তি মায়ের জন্যে। আর বাবা ও ভাইয়ের জন্যে কিছুই নেই; কারণ এরা দুইজন সাধারণ আত্মীয় মাত্র।