📄 এমন ব্যক্তিদের দারা উদ্দেশ্য হলো
ঐ সকল দল যারা একে অপরের উত্তরাধিকার কোন এক দুর্ঘটনায় একই সঙ্গে মারা গেছে। যেমন: ডুবে, পুড়ে, হত্যা, বিধ্বস্ত, গাড়ি বা বিমান কিংবা রেল গাড়ি দুর্ঘটনা ইত্যাদি।
📄 ডুবন্ত, বিধ্বস্ত ও অনুরূপ ব্যক্তিদের অবস্থাসমূহ
ডুবন্ত, বিধ্বস্ত ও অনুরূপ ব্যক্তিদের পাঁচটি অবস্থা-
১. যদি নির্দিষ্ট করে জানা যায় যে, এদের মধ্যে কে পরে মারা গেছে তাহলে যে আগে মারা গেছে তার উত্তরাধিকার হবে এর বিপরীত হবে না。
২. যদি জানা যায় যে, তারা একই সঙ্গে সবাই মারা গেছে তবে কেউ কারো মিরাছ পাবে না。
৩. যদি তাদের মৃত্যুর অবস্থা অজানা হয়, তারা কি পর্যায়ক্রমে মারা গেছে না একই সঙ্গে মারা গেছে। তাহলে কেউ কারো মিরাছ পাবে না。
৪. যদি জানা যায় যে, তাদের মৃত্যু পর্যায়ক্রমে হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে তাদের মাঝে কে পরে মারা গেছে অজানা হয় তাহলেও কেউ কারো মিরাছ পাবে না。
৫. যদি জানা যায় কে পরে মারা গেছে কিন্তু ভুলে গেছে তাহলেও কেউ কারো মিরাছ পাবে না। পরের এই চারটি মাসয়ালাতে কেউ কারো মিরাছ পাবে না। এ অবস্থায় তাদের প্রত্যেকের রেখে যাওয়া সম্পদ শুধুমাত্র যারা জীবিত আছে তারাই পাবে। আর যারা তাদের সঙ্গে মারা গেছে তারাও পাবে না。
উদাহরণ: দুই ভাই ও মা গাড়ি দুর্ঘটনায় এক সাথে মারা গেল। প্রথম ভাই তার স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেল। আর দ্বিতীয় ভাই রেখে গেল স্ত্রী ও ছেলে এবং মা রেখে গেল মেয়ে, ছেলের মেয়ে ও চাচা। মৃতদের শুধু জীবিত ওয়ারিছদেরকে সম্পত্তি বণ্টন করে দিতে হবে。
প্রথম মাসয়ালা (৮) দ্বারা: স্ত্রীর জন্যে অষ্টমাংশ (১) আর বাকি ছেলে ও মেয়ের মাঝে পুরুষ নারীর দ্বিগুন হিসেবে বণ্টন করতে হবে。
দ্বিতীয় মাসয়ালা (৮) দ্বারা: স্ত্রীর জন্যে অষ্টমাংশ (১) আর বাকি ছেলের জন্য আসাবা হিসেবে।
তৃতীয় মাসয়ালা (৬) দ্বারা: মেয়ের জন্যে অর্ধেক (৩), ছেলের মেয়ের জন্যে ষষ্ঠাংশ (১) আর বাকি (২) চাচার জন্যে আসাবা হিসেবে।