📄 আত্মীয়-স্বজনদের মিরাছের নিয়ম
যারই সম্পর্ক নারীর মাধ্যমে সে মিরাছ পাবে না যেমন: মা, মেয়ের ছেলে, বোনের মেয়ে। কিন্তু তারা আত্মীয়-স্বজন। আর তাদের তিনটি দিক: পুত্রত্ব, পিতৃত্ব ও মাতৃত্ব।
আত্মীয়-স্বজনদের মিরাছ প্রত্যেককে তার স্থানে অবতারণ করে করতে হবে। তাই প্রত্যেক আত্মীয়কে যার দ্বারা সে প্রকাশ পায় তার স্থানে অবতারণ করতে হবে। অত:পর যাদের দ্বারা প্রকাশ পায় তাদের প্রতি সম্পত্তি বণ্টন করে প্রত্যেকের জন্য যা হবে তাই প্রত্যেক আত্মীয় গ্রহণ করবে যেমন-
১. মেয়েদের সন্তান ও ছেলেদের মেয়েদের সন্তানরা তাদের মায়ের স্থানে।
২. ভাইদের মেয়েরা ও তাদের ছেলেদের মেয়েরা তাদের বাবাদের স্থানে। আর বৈমাত্রেয় ভাইদের সন্তানরা বৈমাত্রেয় ভাইদের স্থানে। আর সকল বোনদের সন্তানরা তাদের মাগণের স্থানে।
৩. মামারা ও খালারা এবং নানা মায়ের মতোই।
৪. ফুফুরা ও বৈমাত্রেয় চাচারা বাবার ন্যায়।
৫. মায়ের অথবা বাবার পক্ষের ঝরে যাওয়া নানী ও দাদীরা। যেমন: নানার মা ও দাদার বাবার মা। প্রথম জন নানীর স্থানে আর দ্বিতীয় জন দাদীর স্থানে।
৬. বাবা অথবা মায়ের পক্ষের ঝরে যাওয়া দাদাগণ। যেমন: বাবার মায়ের বাবা ও মায়ের বাবার বাবা। প্রথম জন মায়ের স্থানে আর দ্বিতীয় জন দাদীর স্থানে।
যে কেউ পূর্বে উল্লেখিত কোন একটি বিভাগের দ্বারা সম্পৃক্ত হবে সে যার দ্বারা সম্পৃক্ত হবে তারই স্থানে হবে যেমন: ফুফুর ফুফু ও খালার খালা ইত্যাদি।