📄 আওল বলে
অংশ বেড়ে যাওয়া ও হিস্সা কমে যাওয়া। অর্থাৎ- পরিত্যক্ত সম্পত্তি অংশীদারগণের মধ্যে বণ্টন করার সময় কিছু অংশ অতিরিক্ত হয়ে গেলে তা পুনর্বণ্টন করা।
📄 অংশীদারগণের প্রতি অংশ বেড়ে যাওয়ার প্রভাব
মাসয়ালাতে 'আওল তথা অংশ বেড়ে গেলে প্রত্যেক অংশীদারের হিস্সা কমে যাবে। 'আওল হিসেবে মূল মাসায়ালাগুলোর প্রকার: মাসায়ালাগুলোর মূল সাতটি: (২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪)। 'আওল হওয়া না হওয়ার দিক থেকে মাসায়েলগুলোর মূল দুই প্রকার:
প্রথম: যেসব মূল মাসায়ালাগুলোতে 'আওল হবে না সেগুলো চারটি: (২, ৩, ৪, ৮)।
দ্বিতীয়: যেসব মূল মাসায়ালাগুলোতে 'আওল হবে সেগুলো তিনটি: (৬, ১২, ২৪)।
📄 মূল মাসায়েল-এর ‘আওলের শেষ
১. মূল (৬)-এর 'আওল হবে চারবার:
ক. সাত পর্যন্ত 'আওল হবে। যেমন: একজন মহিলা তার স্বামী এবং দুইজন সহোদর বোন রেখে মারা গেল। মাসয়ালা (৬) দ্বারা হবে এবং (৭) পর্যন্ত 'আওল তথা বেড়ে যাবে। স্বামীর জন্যে অর্ধেক (৩) এবং দুই বোনের জন্যে দুই-তৃতীয়াংশ (৪) অর্থাৎ- (৩+৪=৭)।
খ. আট পর্যন্ত 'আওল হবে। যেমন: যদি একজন মহিলা তার স্বামী, একজন সহোদর বোন ও বৈপিত্রেয় দুই বোন রেখে মারা যায়, তাহলে মাসয়ালা হবে ৬ দ্বারা যা 'আওল হয়ে দাঁড়াবে (৮)। স্বামীর জন্যে অর্ধেক (৩), সহোদর বোনের জন্যে অর্ধেক (৩) এবং বৈপিত্রেয় দুই বোনের জন্যে এক-তৃতীয়াংশ (২) অর্থাৎ- (৩+৩+২=৮)।
গ. নয় পর্যন্ত 'আওল হবে। যেমন: একজন মহিলা স্বামী, দুইজন সহোদর বোন ও দুইজন বৈপিত্রেয় ভাই রেখে মারা গেল। মাসয়ালা হবে (৬) দ্বারা যা 'আওল হয়ে পৌঁছবে (৯)। স্বামীর জন্যে অর্ধেক (৩), দুই সহোদর বোনের জন্যে দুই-তৃতীয়াংশ (৪) এবং দুই বৈপিত্রেয় ভাইয়ের জন্যে এক-তৃতীয়াংশ (২) অর্থাৎ- (৩+৪+২=৯)।
ঘ. দশ পর্যন্ত 'আওল হবে। যেমন: একজন মহিলা স্বামী, মা, দুইজন সহদর বোন ও দুইজন বৈপিত্রেয়া বোন রেখে মারা গেল। মাসয়ালা হবে (৬) দ্বারা যা 'আওল হয়ে দাঁড়াবে (১০)। স্বামীর জন্যে অর্ধেক (৩), মায়ের জন্যে ষষ্ঠাংশ (১), দুই সহোদর বোনের জন্যে দুই-তৃতীয়াংশ (৪) এবং বৈপিত্রেয় বোনের জন্যে এক তৃতীয়াংশ (২) অর্থাৎ- (৩+১+৪+২=১০)।
২. মূল (১২)-এর 'আওল হবে তিনবার:
ক. তেরো পর্যন্ত 'আওল হবে। যেমন: একজন মহিলা তার স্বামী, বাবা, মা ও মেয়ে ছেড়ে মারা গেল। মাসয়ালা হবে (১২) দ্বারা যা 'আওল তথা বেড়ে হবে (১৩)। স্বামীর জন্যে এক চতুর্থাংশ (৩), বাবার জন্যে ষষ্ঠাংশ (২), মায়ের জন্যে ষষ্ঠাংশ (২) এবং মেয়ের জন্যে অর্ধেক (৬) অর্থাৎ-(৩+২+২+৬=১৩)।
খ. পনেরো পর্যন্ত 'আওল হবে। যেমন: একজন মহিলা তার স্বামী, বাবা, মা ও দুইজন মেয়ে রেখে মারা গেল। মাসয়ালা (১২) দ্বারা হবে যা 'আওল হয়ে (১৫) দাঁড়াবে। স্বামীর জন্যে এক চতুর্থাংশ (৩), বাবার জন্যে ষষ্ঠাংশ (২), মায়ের জন্যে ষষ্ঠাংশ (২) এবং দুই মেয়ের জন্যে দুই-তৃতীয়াংশ (৮) অর্থাৎ-(৩+২+২+৮=১৫)।
গ. সতেরো পর্যন্ত 'আওল হবে। যেমন: এক ব্যক্তি তার স্ত্রী, মা, দুইজন বৈমাত্রেয় বোন ও দুইজন বৈপিত্রেয় বোন রেখে মারা গেল। মাসয়ালা হবে (১২) দ্বারা যা বেড়ে হবে (১৭)। স্ত্রীর জন্যে এক-চতুর্থাংশ (৩), মায়ের জন্যে ষষ্ঠাংশ (২), দুইজন বৈমাত্রেয় বোনের জন্যে দুই-তৃতীয়াংশ (৮) ও দুইজন বৈপিত্রেয় বোনের জন্যে এক-তৃতীয়াংশ (৪) অর্থাৎ- (৩+২+৮+৪=১৭)।
৩. মূল (২৪)-এর 'আওল হবে মাত্র একবার (২৭) পর্যন্ত উদাহরণ: যদি একজন ব্যক্তি তার স্ত্রী, বাবা, মা ও দুইজন মেয়ে রেখে মারা যায়, তাহলে মাসয়ালা হবে (২৪) দ্বারা যা 'আওল হয়ে (২৭) পর্যন্ত দাঁড়াবে। স্ত্রীর জন্যে অষ্টমাংশ (৩), বাবার জন্যে ষষ্ঠাংশ (৪), মায়ের জন্যে ষষ্ঠাংশ (৪) ও দুই মেয়ের জন্যে দুই-তৃতীয়াংশ (১৬) অর্থাৎ- (৩+৪+৪+১৬=২৭)।