📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ওয়ারিস হওয়ার দিক থেকে উত্তরাধিকারীদের প্রকারভেদ

📄 ওয়ারিস হওয়ার দিক থেকে উত্তরাধিকারীদের প্রকারভেদ


ওয়ারিস হওয়ার দিক থেকে উত্তরাধিকারীরা পাঁচ প্রকার:

১. শুধুমাত্র ফরজ অংশীদারগণ। এরা হলো: স্বামী-স্ত্রী, মা ও মায়ের সন্তানরা।
২. শুধুমাত্র আসাবা অংশীদারগণ। এরা হলো: ছেলেরা ও ছেলেদের ছেলেরা, ভাইয়েরা ও ভাইদের ছেলেরা ও চাচারা ও চাচাদের ছেলেরা।
৩. যারা নিজে ফরজ অংশীদার এবং আবার আসাবা অংশীদারও যেমন: বাবা ও দাদা।
৪. যারা নিজে ফরজ অংশীদার এবং অন্যের দ্বারা আসাবা। যেমন: বোনেরা মেয়েদের সাথে।
৫. যারা না ফরজ অংশীদার আর না আসাবা অংশীদার। এরা হলো আত্মীয়-স্বজন।

ফন্ট সাইজ
15px
17px