📄 উত্তরাধিকারীদের মাসয়ালাগুলোর প্রকার
উত্তরাধিকারীদের মাসয়ালাগুলো তিন প্রকার:
প্রথম: মাসয়ালা আদিলা এ হলো প্রত্যেকের অংশের যোগফল মূল অংকের সাথে সমান হওয়া। যেমন: স্বামী ও সহোদর বোন যার অংক হবে ২ দ্বারা। প্রত্যেকের জন্য অর্ধেক করে। সুতরাং দুই অংশ মূল অংকের সমান।
দ্বিতীয়: মাসয়ালা নাকিসা: এ হলো সবার অংশের যোগফল মূল অংক থেকে কম হওয়া। যেমন: স্ত্রী ও বৈপিত্রেয়া বোন যার অংক হবে ১২ দ্বারা। স্ত্রীর জন্যে এক-চতুর্থাংশ (৩) ও বৈপিত্রেয়া বোনের জন্যে ষষ্ঠাংশ (২)। অতএব, যোগফল (৩+২=৫) যা মূল অংক (১২)-এর চেয়ে কম।
তৃতীয়: মাসয়ালা 'আয়িলা এ হলো সবার অংশের যোগফল মূল অংকের চেয়ে বেশি হওয়া। যেমন: মা, বৈপিত্রেয় ভাই-বোন ও সহোদর বোন দুইজন। অংক ৬ দ্বারা এর মধ্যে মায়ের জন্যে ষষ্ঠাংশ (১), বৈপিত্রেয় ভাই-বোনদের জন্যে এক-তৃতীয়াংশ (২) এবং দুই সহোদর বোনের জন্য দুই-তৃতীয়াংশ (৪)। যোগফল (৭) যা মূল অংক (৬) হতে অধিক। তাই মাসয়ালা 'আয়িলা (৭) দিয়ে।
📄 ওয়ারিস হওয়ার দিক থেকে উত্তরাধিকারীদের প্রকারভেদ
ওয়ারিস হওয়ার দিক থেকে উত্তরাধিকারীরা পাঁচ প্রকার:
১. শুধুমাত্র ফরজ অংশীদারগণ। এরা হলো: স্বামী-স্ত্রী, মা ও মায়ের সন্তানরা।
২. শুধুমাত্র আসাবা অংশীদারগণ। এরা হলো: ছেলেরা ও ছেলেদের ছেলেরা, ভাইয়েরা ও ভাইদের ছেলেরা ও চাচারা ও চাচাদের ছেলেরা।
৩. যারা নিজে ফরজ অংশীদার এবং আবার আসাবা অংশীদারও যেমন: বাবা ও দাদা।
৪. যারা নিজে ফরজ অংশীদার এবং অন্যের দ্বারা আসাবা। যেমন: বোনেরা মেয়েদের সাথে।
৫. যারা না ফরজ অংশীদার আর না আসাবা অংশীদার। এরা হলো আত্মীয়-স্বজন।