📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মূল সংখ্যা নির্ণয় করা

📄 মূল সংখ্যা নির্ণয় করা


সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয়করণ যার দ্বারা কোন ভগ্নাংশ ছাড়াই মাসয়ালার অংক নির্দিষ্ট করা যাবে। মূল সংখ্যা নির্ণয়করণের উপকারিতা: বণ্টন করার মূল সংখ্যাগুলো জানা যাবে এবং পরিত্যক্ত সম্পত্তি বণ্টনে সহজ হবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 উত্তরাধিকারীদের অংকগুলোর তিন অবস্থা

📄 উত্তরাধিকারীদের অংকগুলোর তিন অবস্থা


প্রত্যেক অংকের মূল সংখ্যা উত্তরাধিকারীদের অবস্থা ভেদে ভিন্ন হবে:

১. যদি তারা অনির্ধারিত অংশপ্রাপ্ত হয় তবে মূল সংখ্যা তাদের সংখ্যানুপাতে নির্ধারিত হবে। এর নিয়ম হলো: পুরুষের জন্য দুই মহিলার সমান অংশ থাকবে। যেমন: কেউ এক ছেলে ও এক মেয়ে রেখে মারা গেলে অংকটি তিন দ্বারা সংঘটিত হবে: ছেলের জন্য দুই ও মেয়ের জন্য এক থাকবে।

২. যদি মূল অংকে নির্ধারিত এক অংশের অধিকারী ও অনির্ধারিত অংশের অধিকারীরা থাকে তবে মূল অংক নির্ধারিত এক অংশের উৎস দ্বারা হবে। যেমন: কেউ স্ত্রী ও ছেলে রেখে মারা গেলে, অংকটি আট দ্বারা হবে, স্ত্রীর জন্য নির্ধারিত অংশ হিসেবে এক-অষ্টমাংশ তথা এক থাকবে এবং ছেলের জন্য অনির্ধারিত অংশ হিসেবে অবশিষ্ট সম্পত্তি সাত থাকবে।

৩. যখন মূল অংকে কেবল নির্ধারিত অংশপ্রাপ্তরা থাকবে অথবা তাদের সাথে অনির্ধারিত অংশপ্রাপ্তরা থাকবে তখন নির্ধারিত অংশের প্রতি নিম্নলিখিত চারটি সম্বন্ধ অনুযায়ী দৃষ্টি নিক্ষেপ করা হবে।

সম্বন্ধগুলো যথা: সদৃশ, পরস্পর অনুপ্রবেশ মূলক, অনুকূল জাত ও বৈপরীত্য মূলক। ফলটি হবে অংকের মূল সংখ্যা। আর নির্ধারিত অংশ যেমন: অর্ধেক, এক-চতুর্থাংশ, এক-ষষ্ঠাংশ, এক-তৃতীয়াংশ, এক-অষ্টমাংশ, দুই-তৃতীয়াংশ। এতে দুই সদৃশ্যের ক্ষেত্রে যে কোন একটিকে যথেষ্ট মনে করা হবে, দুই পরস্পর অনুপ্রবেশকারীর ক্ষেত্রে বড় সংখ্যাকে গ্রহণ করা হবে, অনুকূল জাত দুই সম্বন্ধের ক্ষেত্রে একটির অনুকূল সংখ্যাকে অপরটির পূর্ণ সংখ্যার সাথে পূরণ বা গুন দিতে হবে এবং বৈপরীত্য পূর্ণ দুই সম্বন্ধের ক্ষেত্রে একটির পূর্ণ সংখ্যাকে অপরটির পূর্ণ সংখ্যার সাথে পূরণ বা গুন দিতে হবে। যেমন: সদৃশ (১/৬, ১/৬) অংশ পরস্পর অনু প্রবেশ মূলক (ঐচ্ছিক) অনুকূল মূলক (৮ ভাগে ১, ৬ ভাগের ১) ও বৈপরীত্য মূলক (২ ভাগের ৩, ৪ ভাগের ১) ইত্যাদি।

নির্ধারিত অংশপ্রাপ্তদের অংকের মূল সংখ্যা মোট সাতটি যথা: ২, ৩, ৪, ৬, ৮, ১২ ও ২৪।

নির্ধারিত অংশ প্রাপকদের পরে যদি কিছু অবশিষ্ট থাকে আর কোন অনির্ধারিত অংশ প্রাপক না থাকে তবে স্বামী-স্ত্রী ব্যতীত অন্য সব নির্ধারিত অংশ প্রাপকদের ওপর সেই অনুপাতে তা ফেরত আসবে। যেমন: স্বামী ও মেয়ে, অংকটি চার দ্বারা হবে, স্বামীর জন্য এক চতুর্থাংশ হিসেবে এক থাকবে এবং অবশিষ্ট সম্পত্তি নির্ধারিত অংশ ও ফেরত হিসেবে মেয়ের জন্য থাকবে। এভাবেই অন্যান্যগুলো করতে হবে।

ফন্ট সাইজ
15px
17px