📄 উত্তরাধিকারীদের অবস্থাসমূহ
উত্তরাধিকারীরা এক সাথে হলে তাদের মোট ৩টি অবস্থা:
১. যখন সব পুরুষরা এক সাথে হবে তখন তাদের মধ্যে কেবল তিনজন উত্তরাধিকার পাবে যথা: পিতা, পুত্র ও স্বামী। এদের অংক হবে ১২ দ্বারা: পিতার জন্য এক-ষষ্ঠমাংশ হিসেবে দুই, স্বামীর জন্য এক-চতুর্থাংশ হিসেবে তিন। আর অবশিষ্ট সাত ছেলের জন্য অনির্ধারিত অংশ হিসাবে।
২. যখন সমস্ত মহিলারা এক সাথে হবে তখন তাদের মধ্যে কেবল পাঁচজন উত্তরাধিকার পাবে যথা: স্ত্রী, মা, মেয়ে, ছেলের মেয়ে ও আপন বোন। আর অন্যান্যরা সকলে বাদ পড়ে যাবে। এদের অংক হবে ২৪ দ্বারা; স্ত্রীর জন্য অষ্টমাংশ হিসেবে ২৪ থেকে ৩। মায়ের জন্য ষষ্ঠাংশ হিসাবে ২৪ থেকে ৪। মেয়ের জন্য অর্ধেক হিসেবে ২৪ থেকে ১২। ছেলের মেয়ের জন্য ষষ্ঠাংশ হিসেবে ২৪ থেকে ৪। আর আপন বোনের জন্য অনির্ধারিত অংশ হিসেবে ২৪ থেকে থাকবে অবশিষ্ট মাত্র ১।
৩. যখন সকল পুরুষ ও সমস্ত মহিলা এক সাথে হবে তখন কেবল পাঁচজন উত্তরাধিকারী হবে যথা: পিতা, মাতা, ছেলে, মেয়ে, স্বামী ও স্ত্রীর যে কোন একজন। এর দুই অবস্থা; যথা:
ক. তাদের সাথে স্ত্রী থাকলে অংকটি ২৪ দ্বারা হবে: পিতার জন্য ষষ্ঠাংশ হিসেবে ২৪ থেকে ৪। মায়ের জন্য ষষ্ঠাংশ হিসেবে ২৪ থেকে ৪। স্ত্রীর জন্য অষ্টমাংশ হিসেবে ২৪ থেকে ৩। আর অবশিষ্ট ২৪ থেকে ১৩ অনির্ধারিত অংশ হিসেবে ছেলে ও মেয়ের জন্য ছেলে মেয়ের দ্বিগুণ হিসেবে বণ্টন হবে।
খ. তাদের সাথে স্বামী থাকলে অংকটি ১২ দ্বারা হবে: পিতার জন্য ষষ্ঠাংশ হিসেবে ১২ হতে ২। মায়ের জন্য ষষ্ঠাংশ হিসেবে ১২ হতে ২। স্বামীর জন্য চতুর্থাংশ হিসেবে ১২ হতে ৩। আর অবশিষ্ট ১২ হতে ৫ অনির্ধারিত অংশ হিসেবে ছেলে ও মেয়ের জন্য ছেলে মেয়ের দ্বিগুণ হিসেবে বণ্টন হবে।
📄 বঞ্চিত হওয়ার প্রকার
বঞ্চিত হওয়া মোট দুই ভাগে বিভক্ত:
১. বিশেষ বৈশিষ্ট্যের কারণে বঞ্চিত হওয়া: এটি হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার কোন বিশেষ বৈশিষ্ট্যে জড়িয়ে পড়ার নাম; যথা: দাসত্ব হত্যা ও ভিন্ন ধর্মের হওয়া। আর এটি প্রত্যেক উত্তরাধিকারীর মধ্যে প্রবেশ করতে পারে। অতএব, যে ব্যক্তি এসব বৈশিষ্ট্যের যে কোন একটি দ্বারা ভূষিত হবে সে উত্তরাধিকার পাবে না এবং তার থাকাকে না থাকা বলে বিবেচিত হবে।
২. ব্যক্তি বিশেষের কারণে বঞ্চিত হওয়া: এখানে যা উদ্দেশ্য তা হচ্ছে কোন ব্যক্তিকে অপর কোন ব্যক্তির কারণে বারণ করার নাম।
📄 বঞ্চিত হওয়া মোট দুই ভাগে বিভক্ত
এটি আবার দুই ভাগে বিভক্ত: কম জাতীয় বারণ ও পূর্ণ বঞ্চিত জাতীয় বারণ এর বিবরণ নিম্নরূপ:
১. কম জাতীয় বঞ্চিত: এটি হচ্ছে উত্তরাধিকারী ব্যক্তিকে বড় অংশ থেকে বারণ করা তথা বারণকারীর কারণে বারণকৃত ভাগে কম পড়ার নাম। এটি আবার দুই প্রকার:
প্রথম প্রকার: কম জাতীয় বঞ্চিত যার কারণ স্থানান্তর, ইহা চার প্রকার:
১. বঞ্চিত ব্যক্তি নির্ধারিত অংশ থেকে অপেক্ষাকৃত কম নির্ধারিত অংশে স্থানান্তরিত হবে। এরা মোট পাঁচ জন: স্বামী, স্ত্রী, মা, ছেলের মেয়ে ও বৈমাত্রেয়ী বোন। যেমন: স্বামীর অর্ধেক থেকে চতুর্থাংশে স্থানান্তরিত হওয়া।
২. অনির্ধারিত অংশ থেকে তদাপেক্ষা কম অনির্ধারিত অংশে স্থানান্তরিত হওয়া। আর ইহা কেবল পিতা ও দাদার ক্ষেত্রে হয়ে থাকে।
৩. নির্ধারিত অংশ থেকে তদাপেক্ষা কম অনির্ধারিত অংশে স্থানান্তরিত হওয়া। আর ইহা অর্ধেকের অধিকারীদের ক্ষেত্রে হয়ে থাকে। এরা হচ্ছে মেয়ে, ছেলের মেয়ে, আপন বোন ও বৈমাত্রেয়ী বোন যখন তাদের প্রত্যেকের সাথে স্বীয় ভাই থাকবে।
৪. অনির্ধারিত অংশ থেকে তার চেয়ে কম অনির্ধারিত অংশে স্থানান্তরিত হওয়া। আর ইহা অনির্ধারিত অংশপ্রাপ্তদের ক্ষেত্রে হয়ে থাকে, ফলে আপন অথবা বৈমাত্রেয়ী বোন মেয়ে অথবা ছেলের মেয়ের সাথে অবশিষ্ট অংশ পাবে যা হবে অর্ধেক, তবে তার সাথে তার ভাই থাকলে অবশিষ্ট অংশ তাদের দুইজনের মধ্যে বণ্টন হবে। এতে পুরুষের জন্য দুই মহিলার অংশের সমান থাকবে।
দ্বিতীয় প্রকার: যার কারণ একাধিক অংশের সংমিশ্রণ, ইহা তিন প্রকার:
১. এটি নির্ধারিত ফরজ অংশে হবে যা সাত জন উত্তরাধিকারীর ক্ষেত্রে হয়ে থাকে যথা: দাদা, স্ত্রী, একাধিক মেয়ে ও ছেলের মেয়েরা, আপন বোনেরা, বৈমাত্রেয়ী বোনেরা, বৈপিত্রেয় ভাইয়েরা।
২. অনির্ধারিত অংশে সংমিশ্রণ ইহা প্রত্যেক অনির্ধারিত অংশ প্রাপকদের ক্ষেত্রে হবে যেমন: ছেলেরা, ভাইয়েরা, চাচারা ও আরো অন্যান্য।
৩. মূল অংকের চেয়ে অংশ বেশি হওয়ার ভিত্তিতে একাধিক অংশের সংমিশ্রণ। আর এটি হবে নির্ধারিত অংশ প্রাপকগণের ক্ষেত্রে যখন তারা এক সাথে সবাই অংশীদার হবে।
২. পূর্ণ জাতীয় বঞ্চিত: এটি হচ্ছে কোন ব্যক্তি অপর ব্যক্তিকে সম্পূর্ণভাবে তার অধিকার থেকে বঞ্চিত করার নাম। এটি ছয়জন ব্যতীত অন্য সব উত্তরাধিকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরা হলো ছয়জন পিতা, মাতা, স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ে।