📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 নির্ধারিত অংশপ্রাপ্তদের বিভিন্ন মাসায়েল

📄 নির্ধারিত অংশপ্রাপ্তদের বিভিন্ন মাসায়েল


নির্ধারিত অংশ সংক্রান্ত উত্তরাধিকার বিষয়ের প্রসঙ্গগুলো মোট তিন প্রকার

১. অংশগুলো মূল অংকের সমান হলে একে “আদিলাহ” বলা হয়।
উদাহরণ: স্বামী ও বোন, অংকটি দুই দ্বারা হবে, স্বামীর জন্য অর্ধেক হিসেবে এক ও বোনের জন্য অর্ধেক হিসেবে অপর এক থাকবে。

২. অংশগুলো মূল অংক অপেক্ষা কম হলে একে "নাক্তিসাহ" বলা হয়। এ অবস্থায় অবশিষ্ট অংশ স্বামী-স্ত্রী ব্যতীত অন্যান্য অনির্ধারিত অংশপ্রাপ্তরা পাবে। যদি এতে অনির্ধারিত অংশগুলো পূর্ণ সম্পত্তি শামিল না করে এবং কোন অনির্ধারিত অংশপ্রাপ্ত না থাকে, তাহলে তারাই এর অগ্রাধিকার যোগ্য হকদার হবে। আর তাদের অনির্ধারিত অংশ অনুপাতে গ্রহণ করবে。
উদাহরণ: স্ত্রী ও মেয়ে, অংকটি ৮ দ্বারা হবে, স্ত্রীর জন্য অষ্টমাংশ হিসেবে এক থাকবে এবং মেয়ের জন্য অনির্ধারিত অংশ ও অবশিষ্ট ফেরতযোগ্য অংশ হিসেবে সাত ভাগ থাকবে。

৩. অংশগুলো মূল অংক অপেক্ষা বেশি হলে একে " 'আয়িলাহ" বলা হয়।
উদাহরণ: স্বামী ও বৈমাত্রেয়ী দুই বোন, এক্ষেত্রে স্বামীকে অর্ধেক দেয়া হলে বোনদ্বয়ের অধিকার দুই-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে না; তাই মূল অংক ছয় দ্বারা হবে যা বেড়ে সাতে দাঁড়াবে: স্বামীর জন্য অর্ধেক হিসাবে তিন এবং দুই বোনের জন্য দুই-তৃতীয়াংশ হিসেবে চার, ফলে যার যার অংশ অনুপাতে প্রত্যেকের ভাগে কম পড়বে।

ফন্ট সাইজ
15px
17px