📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মেয়েদের উত্তরাধিকার

📄 মেয়েদের উত্তরাধিকার


মেয়েদের মিরাসের অবস্থাসমূহ:
১. এক বা একাধিক মেয়ে অনির্ধারিত অংশ দ্বারা উত্তরাধিকারিণী হবে যখন তাদের সাথে ভাই থাকবে। এক পুরুষ দুইজন মহিলার সমান পাবে。

২. মেয়ে একা হলে (ছেলে বা অন্য মেয়ে না থাকলে) অর্ধেক অংশ পাবে。

৩. মেয়েরা দুই বা ততোধিক হলে দুই-তৃতীয়াংশ পাবে। শর্ত হলো: যদি অনির্ধারিত অংশের উত্তরাধিকারীতে পরিণতকারী তাদের ভাই না থাকা。

আল্লাহ তা'য়ালা বলেন-
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ ، فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ، وَإِنْ كَانَتْ وَاحِدَةٌ فَلَهَا النِّصْفُ.
আল্লাহ তা'য়ালা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে উপদেশ দিচ্ছেন যে, এক পুরুষ দুই মহিলার সমান অংশ পাবে। তবে তারা দুয়ের ঊর্ধ্বে মেয়ে সন্তান হলে তারা পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে দুই-তৃতীয়াংশ পাবে। আর মেয়ে একজন হলে সে অর্ধেক পাবে। [সূরা নিসা: আয়াত-১১]

উদাহরণ
১. একজন ব্যক্তি দাদী, মেয়ে ও ছেলে রেখে মারা গলে। অংক ৬ দ্বারা হবে। দাদীর জন্য ষষ্ঠাংশ আর বাকি ছেলে ও মেয়ের জন্য-পুরুষ নারীর চেয়ে দ্বিগুণ হিসেবে।
২. এক ব্যক্তি মেয়ে ও চাচা রেখে মারা গেল। অংক ২ দ্বারা হবে। মেয়ের জন্য অর্ধেক আর বাকি আসাবা হিসেবে চাচার জন্য।
৩. এক ব্যক্তি মা, দু' জন মেয়ে ও দাদা রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। মার জন্য ষষ্ঠাংশ, দাদার জন্য ষষ্ঠাংশ আর দু' মেয়ের জন্য দুই-তৃতীয়াংশ।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ছেলের মেয়েদের উত্তরাধিকার

📄 ছেলের মেয়েদের উত্তরাধিকার


ছেলের মেয়ের মিরাসের অবস্থাসমূহ:
১. এক বা একাধিক ছেলের মেয়ে অনির্ধারিত অংশের উত্তরাধিকারী হবে, যখন তার সাথে তার সমপর্যায়ের কোন ভাই থাকবে। আর সে হচ্ছে ছেলের ছেলে。

২. একজন ছেলের মেয়ে অর্ধেক উত্তরাধিকারিণী হবে যদি তার কোন ভাই-বোন এবং মৃত ব্যক্তির কোন ছেলে-মেয়ে না থাকে。

৩. ছেলের মেয়েরা একাধিক হলে দুই-তৃতীয়াংশের উত্তরাধিকারিণী হবে। তবে শর্ত হলো: তাদের ভাই এবং মৃতের ছেলে-মেয়ে না থাকা。

৪. একাধিক ছেলের মেয়েরা তাদের ভাই না থাকলে এক-ষষ্ঠমাংশের উত্তরাধিকারিণী হবে, যদি মৃতের কোন ছেলে না থাকে এবং একটি মাত্র মেয়ে থাকে যে অর্ধেকের মালিক。

নোট: এমনিভাবে ছেলের ছেলের মেয়েরা ছেলের মেয়ের সাথে উপরোক্ত নিয়মে অংশ পাবে。

উদাহরণ
১. এক ব্যক্তি মেয়ে, ছেলের মেয়ে ও ছেলের ছেলে রেখে মারা গেল। অংক ২ দ্বারা হবে। মেয়ের জন্য অর্ধেক আর বাকি ছেলের মেয়ে ও ছেলের ছেলের জন্য আসাবা হিসেবে মেয়ে ছেলের অর্ধেক পাবে।
২. এক ব্যক্তি ছেলের মেয়ে ও চাচা রেখে মারা গেল। অংক ২ দ্বারা হবে। ছেলের মেয়ের জন্য অর্ধেক আর বাকি আসাবা হিসেবে চাচার জন্য।
৩. এক ব্যক্তি দুইজন ছেলের মেয়ে ও সহোদর ভাই রেখে মারা গেল। মাসয়ালা ৩ দ্বারা হবে। দুই ছেলের মেয়ের জন্য দুই-তৃতীয়াংশ আর বাকি সহোদর ভাইয়ের জন্য।
৪. এক ব্যক্তি মেয়ে, ছেলের মেয়ে ও বৈপিত্রেয় ভাই রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। মেয়ের জন্য অর্ধেক ও ছেলের মেয়ের জন্য ষষ্ঠাংশ আর বাকি বৈপিত্রেয় ভাইয়ের জন্য।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 আপন বোনদের উত্তরাধিকার

📄 আপন বোনদের উত্তরাধিকার


সহোদর বোনদের মিরাসের অবস্থাসমূহ:
১. আপন বোন একজন হলে অর্ধেকের উত্তরাধিকারিণী হবে। যদি তার ভাই না থাকে এবং মৃতের মূল তথা পিতা বা দাদা ও ভাই-বোন না থাকে。

২. আপন বোন একের অধিক হলে দুই-তৃতীয়াংশের উত্তরাধিকারিণী হবে। শর্ত হলো: তাদের কোন ভাই এবং মৃতের ছেলে-মেয়ে ও মূল তথা বাবা-দাদা না থাকা。

৩. এক বা একাধিক আপন বোন অনির্ধারিত অংশের উত্তরাধিকারিণী হবে, যদি তাদের সাথে তাদের ভাই থাকে। এমতাবস্থায় এক ভাই দুই বোনের সমান অংশ পাবে। এমনিভাবে তারা ভাই-বোন মৃতের মেয়েদের সাথে হলেও একইভাবে অংশ পাবে。

আল্লাহ তা'য়ালা বলেন-
يَسْتَفْتُونَكَ ، قُلِ اللَّهُ يُفْتِيْكُمْ فِي الْكَلْلَةِ ، إِنِ امْرُو هَلَكَ ليسَ لَهُ وَلَدٌ وَلَةٌ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ، وَهُوَ يَرِثُهَا إِن لَّমْ يَكُنْ لَهَا وَلَدٌ ، فَإِنْ كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَنِ مِمَّا تَرَكَ .
তারা তোমাকে প্রশ্ন করে তুমি বল : আল্লাহ তোমাদেরকে 'কালালাহ' সম্বন্ধে উত্তর দিচ্ছেন: যদি কোন ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার বোন থাকে তবে সে তার পরিত্যক্ত সম্পত্তি হতে অর্ধাংশ পাবে। আর যদি কোন নারীর সন্তান না থাকে তবে তার ভাইয়েরা উত্তরাধিকারী হবে। তবে যদি দুই বোন থাকে তাহলে তার পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ তারা পাবে। [সূরা নিসা : আয়াত-১৭৬]

উদাহরণ
১. এক ব্যক্তি মা, সহোদর বোন ও দুইজন বৈমাত্রেয়া বোন রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। মার জন্য ষষ্ঠাংশ, সহদর বোনের জন্য অর্ধেক আর বৈমাত্রেয়া দুই বোনের জন্য এক-তৃতীয়াংশ।
২. এক ব্যক্তি স্ত্রী, দুইজন সহোদর বোন ও বৈপিত্রেয় ভাইয়ের ছেলে রেখে মারা গেল। অংক ১২ দ্বারা হবে। স্ত্রীর জন্য এক চতুর্থাংশ, দুই বোনের জন্য দুই তৃতীয়াংশ আর বাকি বৈপিত্রেয় ভাইয়ের ছেলের জন্য।
৩. এক ব্যক্তি স্ত্রী, একজন সহোদর বোন, একজন সহোদর ভাই রেখে মারা গেল। অংক ৪ দ্বারা হবে। স্ত্রীর জন্য এক চতুর্থাংশ আর বাকি ভাই ও বোনের মাঝে পুরুষ নারীর দ্বিগুণ হিসেবে বণ্টন হবে।
৪. এক ব্যক্তি স্ত্রী, মেয়ে ও সহোদর বোন রেখে মারা গেল। অংক ৮ দ্বারা হবে। স্ত্রীর জন্য অষ্টমাংশ, মেয়ের জন্য অর্ধেক আর বাকি সহোদর বোনের জন্য।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 বৈমাত্রেয় বোনদের উত্তরাধিকার

📄 বৈমাত্রেয় বোনদের উত্তরাধিকার


বৈমাত্রেয় বোনদের মিয়াসের অবস্থাসমূহ:
১. বৈমাত্রেয় বোন একজন হলে অর্ধেকের উত্তরাধিকারিণী হবে। শর্ত হলো: সাথে তার কোন ভাই-বোন এবং মৃতের বাবা-দাদা ও আপন ভাই-বোন না থাকা。

২. বৈমাত্রেয় একাধিক হলে দুই-তৃতীয়াংশের উত্তরাধিকারিণী হবে: শর্ত হলো: সাথে তার কোন ভাই এবং মৃতের বাবা-দাদা ও আপন ভাই-বোন না থাকা。

৩. এক বা একাধিক বৈমাত্রেয় বোন মৃতের শুধু আপন এক বোনের সাথে এক ষষ্ঠমাংশের উত্তরাধিকারিণী হবে, যদি তাদের কোন ভাই এবং মৃতের আপন ভাই, মূল তথা বাবা-দাদা ও ছেলে-মেয়ে না থাকে。

৪. এক বা একাধিক বৈমাত্রেয় বোন তাদের ভাইয়ের সাথে অনির্ধারিত অংশের উত্তরাধিকারিণী হবে। (এমতাবস্থায় এক পুরুষের জন্য দুই মহিলার সমান অংশ হবে।) মৃতের মেয়েদের সঙ্গেও তারা অনুরূপ অংশ পাবে。

উদাহরণ
১. এক ব্যক্তি মা, বৈমাত্রেয় বোন ও দুইজন বৈপিত্রেয় ভাই রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। মায়ের জন্য ষষ্ঠাংশ, বৈমাত্রেয় বোনের জন্য অর্ধেক আর বৈপিত্রেয় দুই ভাইয়ের জন্য এক-তৃতীয়াংশ।
২. এক ব্যক্তি স্ত্রী, বৈমাত্রেয় দুই বোন ও বৈমাত্রেয় ভাইয়ের ছেলে রেখে মারা গেল। অংক ১২ দ্বারা হবে। স্ত্রীর জন্য এক চতুর্থাংশ, বৈমাত্রেয় দুই বোনের জন্য দুই তৃতীয়াংশ আর বাকি বৈমাত্রেয় ভাইয়ের ছেলের জন্য।
৩. এক ব্যক্তি মা, বৈপিত্রেয় বোন, সহোদর বোন ও বৈমাত্রেয় দুই বোন রেখে মারা গেল। অংক হবে ৬ দ্বারা। মায়ের জন্য ষষ্ঠাংশ, বৈপিত্রেয় বোনের জন্য ষষ্ঠাংশ, বৈমাত্রেয় দুই-বোনের জন্য ষষ্ঠাংশ আর সহোদর বোনের জন্য অর্ধেক।
৪. এক ব্যক্তি মা, বৈমাত্রেয় দুই বোন ও বৈমাত্রেয় ভাই রেখে মারা গেল। অংক হবে ৬ দ্বারা। মায়ের জন্য ষষ্ঠাংশ আর বাকি দুই বোন ও তাদের ভাইয়ের মাঝে পুরুষ নারীর দ্বিগুণ হিসেবে বণ্টন হবে।
৫. একজন মহিলা স্বামী, মেয়ে ও বৈমাত্রেয় বোন রেখে মারা গেল। অংক হবে ৪ দ্বারা। স্বামীর জন্য এক চতুর্থাংশ, মেয়ের জন্যে অর্ধেক আর বাকি বোনের জন্যে।

ফন্ট সাইজ
15px
17px