📄 মায়ের মিরাস
মায়ের মিরাসের অবস্থাসমূহ:
১. তিনটি শর্তে এক-তৃতীয়াংশ: ইহা তিনটি শর্তে উত্তরাধিকার পাবেন: শাখাজাত উত্তরাধিকারী (সন্তান-সন্ততি) না থাকা, ভাই-বোনদের সাথে অংশিদারিত্বে শামিল না হওয়া এবং বিষয়টি দুই উমারিয়ার মাসয়ালার কোন একটি না হয়। (ফরায়েজ শাস্ত্রে মৃত ব্যক্তির মাতা-পিতার সাথে স্বামী কিংবা স্ত্রী থাকলে, তাকে "উমারিয়াহ"-এর মাসয়ালা বলে; কারণ এ দ্বারা উমর ফারুক (রা) এ মাসয়ালার ফয়সালা করেছিলেন।)
২. অষ্টমাংশ: যদি মৃত ব্যক্তির শাখাজাত (সন্তান-সন্ততি) উত্তরাধিকারী থাকে কিংবা ভাই অথবা বোনদের কয়েকজন বিদ্যমান থাকে।
৩. অবশিষ্ট অংশের তিন ভাগের এক ভাগ: যদি দুই উমারিয়া যাকে 'গারাওয়াইন'ও বলা হয় এর মাসয়ালা হয়। উমারিয়ার মাসয়ালা দু'টি হলো:
ক. স্ত্রী, মা ও বাবা: অংকটি ৪ দ্বারা হবে: অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তিকে ৪ ধরে নিলে স্ত্রীর জন্য এক চতুর্থাংশ, মায়ের জন্য অবশিষ্ট (স্ত্রীর অংশ দেওয়ার পর) অংশের এক-তৃতীয়াংশ এবং অবশিষ্ট অর্ধেক পিতার জন্য।
খ. স্বামী, মা ও বাবা: অংকটি ৬ দ্বারা হবে, অর্থাৎ সর্বমোট অংশ ৬ ভাগ ধরে করতে হবে। স্বামীর জন্য অর্ধেক তথা ৩, মায়ের জন্য (স্বামীর অংশ বণ্টনের পরে) অবশিষ্ট অংশের এক-তৃতীয়াংশ তথা ১ এবং অবশিষ্ট ২ পিতার জন্য।
মাকে অবশিষ্ট অংশের এক-তৃতীয়াংশ এ জন্য দেয়া হবে যাতে করে ইহা পিতার অংশের চেয়ে বেশি না হয়ে যায়; কারণ উভয় জন মৃত ব্যক্তির ক্ষেত্রে একই পর্যায়ের। আর একজন পুরুষ দুজন মহিলার অংশের সমান অংশ যেন পায়।
আল্লাহ তা'য়ালা বলেন-
وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدْج فَإِنْ لَّمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَ وَرِئَةٌ أَبَوهُ فَلِأُمِّهِ الثُّلْتُ ، فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُসُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ .
আর মৃত ব্যক্তির কোন সন্তান থাকলে তার পিতামাতার প্রতিজন তার পরিত্যক্ত সম্পত্তি হতে এক-ষষ্ঠাংশ পাবে। আর যদি তার কোন সন্তান না থাকে এবং শুধু পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তবে তার মাতা এক-তৃতীয়াংশ পাবে। আর যদি তার ভাইয়েরা থাকে তবে তার কৃত অসিয়ত ও ঋণ পরিশোধ করার পর তার মাতা এক-ষষ্ঠাংশ পাবে। [সূরা নিসা: আয়াত-১১]
উদাহরণ
১. একজন মানুষ মা ও চাচা রেখে মারা গেল। মার জন্য এক তৃতীয়াংশ আর বাকি আসাবা হিসেবে চাচার জন্য।
২. একজন মানুষ মা ও ছেলে রেখে মারা গেল। অংক হবে ৬ দ্বারা। মার জন্য ষষ্ঠাংশ আর বাকি আসাবা হিসেবে ছেলের জন্য।
📄 পিতার মিরাস
পিতার মিরাসের অবস্থাসমূহ:
১. পিতা নির্ধারিত অংশ হিসাবে এক-ষষ্ঠাংশ পাবেন: এর জন্য শর্ত হলো: পুরুষ জাতীয় শাখাজাত উত্তরাধিকারী থাকা যেমন : ছেলে কিংবা ছেলের ছেলে এভাবে যদিও আরো নিচের হয়。
২. শাখাজাত উত্তরাধিকারী কোন মেয়ে বা মেয়ের মেয়ে ইত্যাদি হলে, পিতা নির্ধারিত ও অনির্ধারিত উভয় অংশের মিরাস পাবেন। যেমন: মেয়ে কিংবা ছেলের মেয়ে থাকা অবস্থায় তিনি নির্ধারিত অংশ হিসাবে এক-ষষ্ঠাংশ পাবেন এবং অবশিষ্ট অংশ অনির্ধারিতভাবে লাভ করবেন, যেমন ইতিপূর্বে উল্লেখ হয়েছে।
৩. মৃত ব্যক্তির শাখাজাত কোন উত্তরাধিকারী থাকলে, পিতা অনির্ধারিত অংশের উত্তরাধিকার পাবেন।
আপন ভাইয়েরা কিংবা বৈমাত্রেয় অথবা বৈপিত্রেয় ভাইদের কেহই পিতা ও দাদা বিদ্যমান থাকা অবস্থায় মিরাসের কোন অংশ পাবে না।
উদাহরণ
১. একজন মানুষ বাবা ও ছেলে রেখে মারা গেল। এ অবস্থায় বাবার জন্য ষষ্ঠাংশ আর বাকি ছেলের জন্য।
২. একজন মানুষ মা ও বাবা রেখে মারা গেল। মার জন্য এক-তৃতীয়াংশ আর বাকি বাবার জন্য।
৩. একজন মানুষ বাবা ও মেয়ে রেখে মারা গেল। মেয়ের জন্য অর্ধেক আর বাবার জন্য ষষ্ঠাংশ ফরজ হিসেবে এবং বাকি আসাবা হিসেবে।
৪. একজন মানুষ বাবা ও সহোদর ভাই কিংবা বৈমাত্রেয় অথবা বৈপিত্রেয় ভাই রেখে মারা গেল। এ অবস্থায় পূর্ণ সম্পত্তির ওয়ারিস হবেন বাবা এবং বাবার কারণে ভাইয়েরা বাদ পড়ে যাবে।
📄 দাদার উত্তরাধিকার
উত্তরাধিকারী দাদা তিনি যার মাঝে ও মৃত ব্যক্তির মাঝে কোন নারীর সম্পর্ক থাকবে না যেমন : পিতার পিতা। সুতরাং নানা উত্তরাধিকারী হবেন না; কারণ তার মাধ্যম মা নারী দ্বারা। দাদার উত্তরাধিকার পিতার মতোই কেবল উমারিয়ার দুটি প্রসঙ্গ ছাড়া; কেননা সে দুটিতে মা দাদার সাথে সম্পূর্ণ সম্পত্তির এক তৃতীয়াংশ পাবেন। কিন্তু পিতার সাথে অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ পাবেন। এটি হবে স্বামী-স্ত্রী হিসেবে নির্ধারিত অংশ পাওয়ার পরের ব্যাপার যেমন ইতিপূর্বে উল্লেখ হয়েছে。
দাদার মিরাসের অবস্থাসমূহ:
১. দাদা দুটি শর্তসাপেক্ষে এক-ষষ্ঠাংশের উত্তরাধিকারী হবেন যথা : মৃতব্যক্তির শাখাজাত উত্তরাধিকারী বিদ্যমান থাকা ও পিতা না থাকা。
২. দাদা উপরোক্ত অবস্থায় অনির্ধারিত অংশ পাবেন যখন মৃত ব্যক্তির কোন শাখাজাত উত্তরাধিকারী থাকবে না এবং যখন পিতাও থাকবেন না。
৩. দাদা নির্ধারিত ও অনির্ধারিত উভয় অংশ দ্বারা একই সাথে উত্তরাধিকার পাবেন। ইহা যখন মৃত ব্যক্তির মহিলা জাতীয় শাখাজাত উত্তরাধিকারী থাকবে যেমন : মেয়ে ও ছেলের মেয়ে ইত্যাদি。
উদাহরণ
১. একজন দাদা ও ছেলে রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। দাদার জন্য ষষ্ঠাংশ আর বাকি ছেলের জন্য।
২. একজন মা ও দাদা ছেড়ে মারা গেল। অংক ৩ দ্বারা হবে। মার জন্য এক তৃতীয়াংশ আর বাকি দাদার জন্য。
৩. একজন মারা গেল দাদা ও মেয়ে রেখে। অংক ৬ দ্বারা হবে। মেয়ের জন্য অর্ধেক ফরজ হিসেবে আর দাদার জন্যে ষষ্ঠাংশ ফরজ হিসেবে এবং বাকি আসাবা হিসেবে।
📄 দাদী ও নানীর উত্তরাধিকার
দাদী, নানী বলতে সেই উত্তরাধিকারিণী উদ্দেশ্য যিনি হবেন মায়ের মা নানী কিংবা পিতার মা দাদী ও দাদার মা (বড় দাদী) যদিও কেবল মহিলাদের মাধ্যমে আরো উপরে যায়। পিতার দিক থেকে তারা দুইজন ও মাতার দিক থেকে একজন。
মাতার জীবদ্দশায় দাদী-নানীরা কোন প্রকার উত্তরাধিকার (মিরাস) পাবেন না。
মা না থাকালে এক বা একাধিক দাদী-নানী হলে তাঁরা সকলে মিলে এক ষষ্ঠমাংশ পাবেন。
উদাহরণ
১. এক ব্যক্তি একজন দাদী বা নানী ও ছেলে রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। দাদী বা নানীর জন্য ষষ্ঠাংশ আর বাকি আসাবা হিসেবে ছেলের জন্য।
২. এক ব্যক্তি একজন দাদী বা নানী, মা ও ছেলে রেখে মারা গেল। অংক ৬ দ্বারা হবে। মার জন্য ষষ্ঠাংশ আর বাকি ছেলের জন্য এবং দাদী বা নানী মার জন্য বাদ পড়ে যাবে।