📄 উত্তরাধিকারের প্রকার
ইহা দুই প্রকার: নির্ধারিত ও অনির্ধারিত। এই দুইয়ের মাধ্যমে উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে উত্তরাধিকারী মোট ৪ প্রকার।
১. যারা কেবল নির্ধারিত অংশ পাবে এরা মোট ৭ জন : মা, বৈপিত্রেয় ভাই, বৈপিত্রীয় বোন, নানী, দাদী, স্বামী ও স্ত্রী।
২. যারা কেবল অনির্ধারিত অংশ পাবে তারা মোট ১২ জন : ছেলে, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে---, আপন ভাই, বৈমাত্রেয় ভাই, আপন ভাইয়ের ছেলে, বৈমাত্রেয় ভাইয়ের ছেলে, তাদের ছেলে, তাদের ছেলে--, আপন চাচা ও বৈমাত্রেয় চাচা, তাদের চাচা, তাদের চাচা-----, আপন চাচাত ভাই ও বৈমাত্রেয় চাচাত ভাই, তাদের চাচাত ভাই, তাদের চাচাত ভাই---, দাস-দাসী মুক্তকারী ও দাস-দাসী মুক্তকারিণী।
৩. যারা কখনো নির্ধারিত এবং কখনো অনির্ধারিত আবার কখনো উভয় প্রকার দ্বারা উত্তরাধিকার লাভ করে এরা মোট ২ জন : পিতা ও দাদা। তাদের একেক জন শাখাজাত উত্তরাধিকারীর সাথে নির্ধারিতভাবে ষষ্ঠাংশ পাবে। আর তার সাথে শাখাজাত উত্তরাধিকারী না থাকলে সে এককভাবে অনির্ধারিত অংশ পাবে। নির্ধারিত ও অনির্ধারিতভাবে মহিলা শাখাজাত উত্তরাধিকারীর সাথে উত্তরাধিকার পাবে, যখন নির্ধারিত অংশের পর ষষ্ঠাংশের বেশি অবশিষ্ট থাকবে। যেমন: কোন ব্যক্তি মেয়ে, মাতা ও পিতা রেখে মারা গেল এক্ষেত্রে মোট অংশ ৬ থেকে মেয়ে পাবে অর্ধেক, মাতা ষষ্ঠাংশ আর অবশিষ্ট দুই অংশ নির্ধারিত ও অনির্ধারিতভাবে পিতা পেয়ে যাবে।
৪. যারা কখনো নির্ধারিত আর কখনো অনির্ধারিতভাবে উত্তরাধিকার পায় এবং কোন সময়ই উভয় প্রকার এক সাথে পায় না, তারা মোট ৪ জন : মেয়ে (এক বা ততোধিক), ছেলের মেয়ে (এক বা ততোধিক), তার ছেলের মেয়ে, তার ছেলের মেয়ে-----, এক বা ততোধিক আপন বোন ও এক বা ততোধিক বৈমাত্রেয় বোন। এরা শুধু নির্ধারিত অংশ দ্বারা উত্তরাধিকারী হবে যতক্ষণ তাদেরকে অনির্ধারিত অংশ দ্বারা উত্তরাধিকারী বানানোর কেউ থাকবে না। সে হচ্ছে তাদের ভাই। আর যখন তাদেরকে অনির্ধারিত অংশ দ্বারা উত্তরাধিকারী বানানোর কেউ থাকবে তখন অনির্ধারিত অংশ লাভ করবে। যেমন: মেয়ের সাথে ছেলে, বোনের সাথে ভাই ও মেয়েদের সাথে বোনেরা থাকলে তারা অনির্ধারিত অংশপ্রাপ্ত হিসাবে অংশ পাবে।
📄 নির্ধারিত অংশপ্রাপ্তদের সংখ্যা
নির্ধারিত অংশপ্রাপ্তদের মোট সংখ্যা ১১ জন : স্বামী, এক বা একাধিক স্ত্রী, মাতা, পিতা, দাদা, এক বা একাধিক দাদী, মেয়েরা, ছেলের মেয়েরা, আপন বোনেরা, বৈমাত্রেও বোনেরা এবং বৈপিত্রীয় ভাই ও বৈপিত্রীয় বোনেরা। তাদের উত্তরাধিকার নিম্নরূপ।
📄 স্বামীর মিরাস
স্বামীর মিরাসের অবস্থাসমূহ:
১. স্বামী তার স্ত্রীর অর্ধেক উত্তরাধিকার পাবে, যদি স্ত্রীর শাখাজাত কোন উত্তরাধিকারী না থাকে। আর শাখাজাত উত্তরাধিকারীরা হচ্ছে : ছেলে বা মেয়ে সন্তানরা এবং ছেলেদের সন্তানরা এবং তাদের পরবর্তী বংশধর। আর এখানে মেয়েদের সন্তানরা হলো যারা তাদের সন্তানদের মধ্যে উত্তরাধিকারী না তারা।
২. স্বামী তার স্ত্রীর এক চতুর্থাংশের উত্তরাধিকারী হবে যদি স্ত্রীর কোন সন্তানাদি থাকে。
আল্লাহ তা'আলা বলেন-
وَ لَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ، فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا اَوْ دَيْنِ -
তোমাদের স্ত্রীদের কোন সন্তান না থাকলে তোমরা তাদের পরিত্যক্ত সম্পদের অর্ধেক পাবে। আর তাদের সন্তান থাকলে তোমরা তাদের পরিত্যক্ত সম্পদের এক চতুর্থাংশ পাবে। তাদের কৃত অসিয়ত কিংবা ঋণ আদায়ের পরে।
[সূরা নিসা : আয়াত-১২]
উদাহরণ
১. স্বামী, মা ও একজন সহোদর ভাই রেখে স্ত্রী মারা গেল। অংক ৬ দ্বারা হবে। স্বামী পাবে অর্ধেক, মা পাবে এক-তৃতীয়াংশ, আর ভাই আসাবা হিসেবে বাকিটুকু পাবে。
২. স্বামী ও ছেলে রেখে স্ত্রী মারা গেল। অংক ৪ দ্বারা হবে। স্বামী পাবে এক-চতুর্থাংশ আর বাকি পাবে ছেলে।
📄 স্ত্রীর মিরাস
স্ত্রীর মিরাসের অবস্থাসমূহ:
১. স্বামীর শাখাজাত উত্তরাধিকারী (সন্তান-সন্ততি) না থাকলে স্ত্রী তার স্বামীর এক চতুর্থাংশ উত্তরাধিকারের মালিক হবে।
২. যদি স্ত্রীর পক্ষ থেকে কিংবা অন্য কোন পক্ষের মাধ্যমে শাখাজাত উত্তরাধিকারী (ছেলে-মেয়ে বা নাতি-নাতনি) থাকে তবে স্ত্রী তার স্বামীর এক অষ্টমাংশ উত্তরাধিকারের মালিক হবে।
আল্লাহ তা'য়ালা বলেন: وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِيَّةٍ يُوْصُونَ بِهَا أَوْ دَيْنٍ . আর তোমাদের সন্তান না থাকলে তারা (স্ত্রীরা) তোমাদের পরিত্যক্ত সম্পদের এক চতুর্থাংশ পাবে। আর যদি তোমাদের সন্তান থাকে তবে তারা তোমাদের পরিত্যক্ত সম্পদের এক-অষ্টমাংশ পাবে। তোমাদের কৃত অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পরে। [সূরা নিসা : আয়াত-১২]
একাধিক স্ত্রী হলে তারা সবাই এক চতুর্থাংশ কিংবা এক-অষ্টমাংশের অংশীদার হবে।
উদাহরণ
১. স্ত্রী, মা ও সহোদর একজন চাচা রেখে স্বামী মারা গেল। অংক ১২ দ্বারা হবে। এর মধ্যে স্ত্রী পাবে এক চতুর্থাংশ, মা এক-তৃতীয়াংশ আর বাকি আসাবা হিসেবে চাচা পাবে।
২. স্ত্রী ও ছেলে রেখে স্বামী মারা গেল। অংক ৮ দ্বারা হবে। স্ত্রী পাবে অষ্টমাংশ আর বাকি পাবে ছেলে।
৩. তিনজন স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে স্বামী মারা গেল। অংক ৮ দ্বারা হবে। তিনজন স্ত্রী পাবে অষ্টমাংশ আর বাকি ছেলে-মেয়ে-পুরুষের জন্য নারীর দ্বিগুণ হিসেবে।