📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 কুরআনে উল্লেখিত নির্ধারিত অংশ মোট ৬টি

📄 কুরআনে উল্লেখিত নির্ধারিত অংশ মোট ৬টি


অর্ধেক, চতুর্থাংশ, অষ্টমাংশ, দুই-তৃতীয়াংশ, এক-তৃতীয়াংশ, ষষ্ঠাংশ ও সেই সাথে অবশিষ্ট অংশের এক-তৃতীয়াংশ, ইহা এজতেহাদ দ্বারা সাব্যস্ত।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 পুরুষ উত্তরাধিকারীরা

📄 পুরুষ উত্তরাধিকারীরা


পুরুষ উত্তরাধিকারীরা বিস্তারিতভাবে মোট ১৫ জন : ছেলে, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে ইত্যাদি, পিতা, দাদা, দাদার পিতা, তার পিতা ইত্যাদি, আপন ভাই, বৈমাত্রেয় ভাই, বৈপিত্রেয় ভাই, আপন ভাইয়ের সন্তান ও বৈমাত্রেয় ভাইয়ের সন্তান, তার সন্তান, তার সন্তান ইত্যাদি, স্বামী, আপন চাচা, তার চাচা, তার চাচা--, বৈমাত্রেয় চাচা, তার চাচা, তার চাচা----, আপন চাচার সন্তান ও বৈমাত্রেয় চাচার সন্তান তাদের সন্তান, তাদের সন্তান, কেবল দাস মুক্তকারী পুরুষ সন্তানগণ ও তার অনির্ধারিত অংশপ্রাপ্ত রক্তের সম্পর্কের ব্যক্তিবর্গ। এসব পুরুষ ব্যতীত অন্য আর যারা রয়েছে তারা সবাই আত্মীয় যেমন: মামারা, বৈপিত্রেয় ভাতিজা, বৈপিত্রেয় চাচা ও বৈপিত্রেয় চাচাত ভাই ইত্যাদি।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 নারীদের মধ্যে ওয়ারিস

📄 নারীদের মধ্যে ওয়ারিস


নারীদের মধ্যে ওয়ারিস সর্বমোট ১১ জন : মেয়ে, ছেলের মেয়ে তার ছেলের মেয়ে, তার ছেলের মেয়ে----, মা, নানী, নানীর মা, তার মা এভাবে উপর পর্যন্ত, দাদী, দাদীর মা, তার মা যদিও এভাবে মহিলানুক্রমে আরো উপরে যায়, দাদার মা, আপন বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রীয় বোন, স্ত্রী ও দাস-দাসীমুক্তকারিণী। নোট: এ ছাড়া যত মহিলা আছে সবাই রক্ত সম্পর্কীয় আত্মীয় কিন্তু ওয়ারিস নয়। যেমন: খালা ইত্যাদি。

আল্লাহ তা'য়ালা বলেন
لِلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَنِ وَالْأَقْرَبُونَ من وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَنِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَفُرَ ط نَصِيبًا মَفْرُوضًا .
"মাতা-পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তাতে পুরুষদের জন্য অংশ রয়েছে। এমনিভাবে মাতা-পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তাতে নারীদের জন্যও অংশ রয়েছে, যা কম বা বেশি নির্ধারিত অংশ।" [সূরা নিসা : ৭]

ফন্ট সাইজ
15px
17px