📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 উত্তরাধিকারের জন্য শর্তাবলি

📄 উত্তরাধিকারের জন্য শর্তাবলি


মৃতের উত্তরাধিকার পাওয়ার জন্যে তিনটি শর্ত:

১. মৃত্যু সাব্যস্ত হওয়া।
২. মৃত্যুর সময় উত্তরাধিকারীর জীবিত থাকার প্রমাণ।
৩. উত্তরাধিকারী বানানোর কারণ সম্পর্কে জ্ঞানার্জন যেমন: বংশ বা বিবাহ কারণ কিংবা গোলাম আজাদ করার ওয়ালা তথা অধিকার।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 উত্তরাধিকারের বাধাসমূহ

📄 উত্তরাধিকারের বাধাসমূহ


উত্তরাধিকার হওয়াতে বাধা মোট তিনটি জিনিস

১. দাসত্ব: এর ফলে দাস-দাসী উত্তরাধিকার পাবে না এবং অন্যকেও উত্তরাধিকারী বানাতে পারবে না; কেননা সে নিজ মনিবের অধীন।
২. অন্যায়ভাবে হত্যা করা: এর ফলে হত্যাকারী হত্যাকৃত ব্যক্তির উত্তরাধিকারী হলেও সে তার মিরাস পাবে না।
৩. ধর্মের ভিন্নতা: এর ফলে মুসলিম কাফেরের এবং কাফের মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হবে না।

উসামা ইবনে জায়েদ (রা) থেকে বর্ণিত নবী ﷺ বলেন: “মুসলিম কাফেরের উত্তরাধিকারী হবে না এবং কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে না।" (বুখারী হাদীস নং ৬৭৬৪ মুসলিম হাদীস নং ১৬১৪)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 তালাকপ্রাপ্তার মিরাস

📄 তালাকপ্রাপ্তার মিরাস


১. রাজ'য়ী (ফেরতযোগ্য) তালাকপ্রাপ্তা স্ত্রীর মেয়াদকালীন সময় পর্যন্ত তার ও স্বামীর মধ্যে উত্তরাধিকার সাব্যস্ত হবে।

২. যে স্ত্রীকে স্বামী "তালাকে বায়েনা কুবরা” তথা চিরবিচ্ছেদ যোগ্য তালাক দিয়েছে যদি তা সুস্থ অবস্থায় সংঘটিত হয়ে থাকে তাহলে কোনরূপ উত্তরাধিকার পাবে না। পক্ষান্তরে, আশঙ্কাপূর্ণ অসুস্থ অবস্থায় যদি হয়ে থাকে এবং উত্তরাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ স্বামীর উপর না থাকে, তাহলে এমতাবস্থায়ও উত্তরাধিকার পাবে না। তবে যদি স্বামীর উপর এ অভিযোগ সাব্যস্ত হয়, তাহলে স্ত্রী স্বামীর উত্তরাধিকার পাবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 উত্তরাধিকারের প্রকার

📄 উত্তরাধিকারের প্রকার


১. নির্ধারিত: এটি এমন উত্তরাধিকার যাতে উত্তরাধিকারীর অংশ নির্ধারিত থাকে যেমন: অর্ধেক, এক চতুর্থাংশ ইত্যাদি।
২. অনির্ধারিত: এটি এমন উত্তরাধিকার যাতে কোন উত্তরাধিকারীর অংশ নির্ধারিত থাকে না।

ফন্ট সাইজ
15px
17px