📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যিনা ও সমকামিতা না এমন দ্বারা কাউকে অপবাদ দিলে তার হুকুম

📄 যিনা ও সমকামিতা না এমন দ্বারা কাউকে অপবাদ দিলে তার হুকুম


যদি যিনা বা সমকামিতা ছাড়া অন্য কোন বিষয়ে অপবাদ দেয় আর সে মিথ্যুক বলে প্রমাণিত হয় তাহলে সে একটি হারাম কাজ সম্পাদন করল। তবে অপবাদের শাস্তি হবে না, কিন্তু বিচারক যা উপযুক্ত মনে করেন তা শাস্তি দেবেন। যিনা ব্যতীত অন্য কিছুর অপবাদ যেমন: কুফুরি বা মুনাফিকি, অথবা মদপান কিংবা চুরি বা খিয়ানত ইত্যাদির অপবাদ দেয়া।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 অপবাদ আরোপকারীর তওবার নিয়ম

📄 অপবাদ আরোপকারীর তওবার নিয়ম


অপবাদদাতার তওবা ইস্তিগফার তথা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও লজ্জিত হওয়া এবং এ দৃঢ় ইচ্ছা করা যে আর কোন দিন এ কাজ করবে না। আর নিজেকে অপবাদের বিষয়ে মিথ্যুক বলে বিবেচিত করা।

ফন্ট সাইজ
15px
17px