📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 আল্লাহ তা‘আলা আরো কিছু ঘোষণা

📄 আল্লাহ তা‘আলা আরো কিছু ঘোষণা


إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَتِ الْغَفِلَتِ الْمُؤْمِنَتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةَ ، وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ.
"নিশ্চয় যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার মহিলাদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে ধিকৃত এবং তাদের জন্যে রয়েছে গুরুতর শাস্তি।” [সূরা-২৪ নূর: আয়াত-২৩]

৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম ইরশাদ করেছেন: "তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে মুক্ত থাক। সাহাবায়ে কেরাম বললেন: হে আল্লাহর রাসূল! সেগুলো কি কি? তিনি বললেন: "আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, যাদু' করা, কোন হক ব্যতীতই আল্লাহ যাদের হত্যা করা হারাম করেছেন তাদের হত্যা করা, ঘুষ গ্রহণ করা, এতিমের সম্পদ খাওয়া, যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাদ ফিরিয়ে পলায়ন করা এবং সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার মহিলাদের প্রতি অপবাদ আরোপ করা।" (বুখারী, হাদীস নং ২৭৬৬ ও মুসলিম, হাদীস নং ৮৯)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 অপবাদের শাস্তি

📄 অপবাদের শাস্তি


স্বাধীন নারী-পুরুষ হলে ৮০ বেত্রাঘাত। আর দাস-দাসী হলে ৪০ বেত্রাঘাত মারতে হবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 অপবাদের শব্দাবলী

📄 অপবাদের শব্দাবলী


১. সুস্পষ্ট অপবাদ: যেমন বলা: হে যিনাকারী! হে সমকামী! হে লম্পট! ইত্যাদি।

২. ইঙ্গিতে বা পরোক্ষভাবে অপবাদ: এমন শব্দ প্রয়োগ করা যা অপবাদ ও অন্য কিছুও বহন করে। যেমন: হে নিকৃষ্ট! হে ফাজের! ইত্যাদি। যদি এ দ্বারা যিনার অপবাদ দেয়া উদ্দেশ্য হয় তাহলে অপবাদের শাস্তি দিতে হবে। আর যদি যিনার অপবাদের উদ্দেশ্য না হয় তাহলে সাধারণ শাস্তি প্রয়োগ করতে হবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 অপবাদের শাস্তি প্রমাণিত হওয়া

📄 অপবাদের শাস্তি প্রমাণিত হওয়া


অপবাদী নিজে স্বীকার করলে অথবা অপবাদের পক্ষে দু' জন ন্যায়পরায়ণ পুরুষ সাক্ষী দিলে অপবাদ প্রমাণিত হবে।

ফন্ট সাইজ
15px
17px