📄 সমকামিতার হুকুম
সমকামিতা হারাম। তার শাস্তি হলো বিবাহিত হোক বা অবিবাহিত হোক কর্তা ও কর্ম দু' জনকেই হত্যা করা। রাষ্ট্রপতি যা উপযুক্ত মনে করবেন তরবারি দ্বারা হত্যা অথবা পাথর নিক্ষেপ করে রজম বা এর অনুরূপ অন্য কিছু। কারণ রাসূলে করীম ﷺ বলেছেন-
مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولُ بِهِ.
"তোমরা লুতের জাতির কর্ম অবস্থায় যাকে পাবে তার কর্তা ও কর্ম উভয়কে হত্যা করবে।” (হাদীসটি সহীহ, আবু দাউদ হাঃ নং ৪৪৬২, তিরমিযী হাঃ নং ১৪৫৬)
📄 নারীদের সমকামিতা (Lesbianism)
এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের সঙ্গে ঘর্ষণ করে বীর্যপাত ঘটানোকে আরবীতে "সিহাক" বলে। এটি হারাম এবং এর জন্যে রয়েছে শাস্তি।
হস্তমৈথুন করার হুকুম: হস্তমৈথুন বা অন্য কোনভাবে বীর্যপাত ঘটানো সম্পূর্ণভাবে হারাম। আর রোযা রাখা এর বিকল্প ব্যবস্থা। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
১. "আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে। তবে স্ত্রী এবং দাসীদের ব্যতিরেকে এ বিষয়ে তারা তিরস্কৃত হবে না। এটি তারা অন্য কোন পন্থা অবলম্বন করবে তারাই হলো সীমালঙ্ঘনকারী।" [সূরা মু'মিনূন: আয়াত-৫-৭]
২. আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে করীম ﷺ বলেছেন: "হে যুবকের দল! তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে। কেননা এটি চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যারা বিবাহ করার সক্ষম রাখে না তাদের জন্য রোযা; কারণ রোযা তাদের যৌন চাহিদাকে সংযত করে।" (বুখারী, হাদীস নং ৫০৬৬ মুসলিম, হাদীস নং ১৪০০)
কেউ কোন পশুর সাথে যিনা করলে রাষ্ট্রপতি বা বিচারক তার জন্য উপযুক্ত যে কোন শাস্তি দিবেন এবং পশুটিকে হত্যা করে ফেলতে হবে।