📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যে মুহারররামাত মহিলার সাথে যিনা করবে তার হুকুম

📄 যে মুহারররামাত মহিলার সাথে যিনা করবে তার হুকুম


যে ব্যক্তি কোন মুহাররামাত (যাদেরকে বিবাহ করা হারাম) যেমন: আপন বোন, কন্যা ও বাবার স্ত্রী ইত্যাদি-এর সাথে হারাম জানা সত্ত্বেও যিনা করবে তাকে হত্যা করা ফরজ।

বারা ইবনে আজেব (রা) হতে বর্ণিত, তিনি বলেন: আমার চাচাকে ঝাণ্ডা উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখে বললাম: কোথায় চলেছেন? তিনি বললেন: আমাকে রাসূলে করীম ﷺ প্রেরণ করেছেন ঐ মানুষের নিকট যে তার বাবার স্ত্রীকে বিবাহ করেছে। তিনি আমাকে নির্দেশ করেছেন তার গর্দান উড়িয়ে দেয়ার জন্যে এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার জন্যে।” (হাদীসটি সহীহ, তিরমিযী হাদীস নং ১৩৬২; নাসাঈ হাদীস নং ৩৩৩২)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সমকামিতা (Sodomy)

📄 সমকামিতা (Sodomy)


পুরুষে পুরুষে যিনা করা অর্থাৎ মলদ্বারে অশ্লীল কাজ করা এবং মহিলা বাদ দিয়ে পুরুষ দ্বারা যথেষ্ট মনে করা।

সমকামিতার কদর্যতা: এটি চরিত্র ও স্বভাব ধ্বংসী এক জঘন্যতম মস্তবড় অপরাধ। এর শাস্তি যিনার শাস্তির চেয়েও কঠিন; কারণ নিষিদ্ধতা বড় কঠোর। এটি মারাত্মক এক ব্যতিক্রমধর্মী যৌনচর্চা যার ফলে জটিল মানসিক ও দৈহিক রোগের জন্ম নেয়। লূত (আ)-এর জাতি এ অপকর্ম করার জন্য আল্লাহ তা'আলা তাদেরকে মাটিতে ধ্বসিয়ে দিয়েছেন। আর তাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করেছেন। এ ছাড়া শেষ বিচার দিবসে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়াক আগুন।

আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَلَمِينَ إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْוَةً مِّنْ دُونِ النِّسَاءِ ، بَلْ أَنْتُمْ قَوْمٌ مُّشْرِفُونَ.
"এবং আমি দূতকে পাঠিয়েছি। যখন সে নিজ জাতিকে বলল: তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে গোটা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশতঃ পুরুষের নিকট গমন কর মহিলাদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" [সূরা-৭ আ'রাফ: আয়াত-৮০-৮৪]

আল্লাহ তা'আলা ঘোষণা করেন-
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِبَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حجَارَةً مِّنْ سِجِّيلٍ مَنْضُودٍ - مُسَوَّمَةٌ عِنْدَ رَبِّكَ ، وَمَا هِيَ مِنَ الظَّلِمِينَ بِবَعِيدٍ.
"অবশেষে যখন আমার আদেশ পৌঁছল, তখন আমি উক্ত জনপদকে উপুর করে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাঁকর-পাথর বর্ষণ করলাম। যার প্রতিটি তোমার রবের কাছে চিহ্নিত ছিল। আর সেই পাপিষ্ঠদের থেকে অনেক দূরেও নয়।" (সূরা-১১ হুদ: আয়াত-৮২-৮৩)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সমকামিতার হুকুম

📄 সমকামিতার হুকুম


সমকামিতা হারাম। তার শাস্তি হলো বিবাহিত হোক বা অবিবাহিত হোক কর্তা ও কর্ম দু' জনকেই হত্যা করা। রাষ্ট্রপতি যা উপযুক্ত মনে করবেন তরবারি দ্বারা হত্যা অথবা পাথর নিক্ষেপ করে রজম বা এর অনুরূপ অন্য কিছু। কারণ রাসূলে করীম ﷺ বলেছেন-
مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولُ بِهِ.
"তোমরা লুতের জাতির কর্ম অবস্থায় যাকে পাবে তার কর্তা ও কর্ম উভয়কে হত্যা করবে।” (হাদীসটি সহীহ, আবু দাউদ হাঃ নং ৪৪৬২, তিরমিযী হাঃ নং ১৪৫৬)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 নারীদের সমকামিতা (Lesbianism)

📄 নারীদের সমকামিতা (Lesbianism)


এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের সঙ্গে ঘর্ষণ করে বীর্যপাত ঘটানোকে আরবীতে "সিহাক" বলে। এটি হারাম এবং এর জন্যে রয়েছে শাস্তি।

হস্তমৈথুন করার হুকুম: হস্তমৈথুন বা অন্য কোনভাবে বীর্যপাত ঘটানো সম্পূর্ণভাবে হারাম। আর রোযা রাখা এর বিকল্প ব্যবস্থা। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
১. "আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে। তবে স্ত্রী এবং দাসীদের ব্যতিরেকে এ বিষয়ে তারা তিরস্কৃত হবে না। এটি তারা অন্য কোন পন্থা অবলম্বন করবে তারাই হলো সীমালঙ্ঘনকারী।" [সূরা মু'মিনূন: আয়াত-৫-৭]
২. আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে করীম ﷺ বলেছেন: "হে যুবকের দল! তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে। কেননা এটি চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যারা বিবাহ করার সক্ষম রাখে না তাদের জন্য রোযা; কারণ রোযা তাদের যৌন চাহিদাকে সংযত করে।" (বুখারী, হাদীস নং ৫০৬৬ মুসলিম, হাদীস নং ১৪০০)

কেউ কোন পশুর সাথে যিনা করলে রাষ্ট্রপতি বা বিচারক তার জন্য উপযুক্ত যে কোন শাস্তি দিবেন এবং পশুটিকে হত্যা করে ফেলতে হবে।

ফন্ট সাইজ
15px
17px