📄 যিনার শাস্তি
১. বিবাহিত নারী-পুরুষ হলে পাথর নিক্ষেপ করে হত্যা, চাই সে মুসলিম হোক বা কাফের হোক।
২. আর অবিবাহিত নারী-পুরুষ হলে ১০০ চাবুক এবং এক বছরের জন্য নির্বাসন। যদি দাস-দাসী হয় তাহলে ৫০ চাবুক। আর মহিলা হোক বা পুরুষ হোক তাদের জন্য নির্বাসন নেই।
যদি এমন কোন নারী (যার স্বামী নেই বা দাসী যার মালিক নেই) গর্ভবতী হয় এবং কোন ধরনের সংশয় না থাকে বা জোরপূর্বক না হয় তাহলে তাকে শাস্তি দিতে হবে। যদি কেউ কোন নারীর সাথে জোরপূর্বক যিনা করে তাহলে তার শাস্তি হবে আর নারীর উপর কোন শাস্তি বর্তাবে না; কারণ সে অক্ষম ও অপারগ।
📄 যিনার শাস্তির শর্তাবলী
যেনার শাস্তি প্রয়োগের জন্য তিনটি শর্ত:
১. জীবিত নারীর লজ্জাস্থানে পুরুষাংগের আসল মাথা প্রবেশ করানো।
২. কোন ধরনের সংশয়-সন্দেহ না থাকা। তাই যদি কেউ নিজের স্ত্রী ধারণা করে কারো সাথে সহবাস করে বসে তার ওপর শাস্তি নেই।
📄 যিনা সাব্যস্ত হওয়ার প্রকারভেদ, এটি দু‘ভাবে হতে পারে
ক. স্বীকারোক্তির দ্বারা : জ্ঞানবান ব্যক্তির একবার এবং দুর্বল বিবেক এমন ব্যক্তির জন্য চারবার স্বীকারোক্তি হতে হবে। আর দু'জন প্রসঙ্গেই সঙ্গমের হাকিকত সুস্পষ্ট হতে হবে এবং সাজা বাস্তবায়ন করা পর্যন্ত তার স্বীকারের ওপর স্থির থাকতে হবে।
খ. সাক্ষী দ্বারা: চারজন ন্যায়পরায়ণ মুসলিমের এ বিষয়ে সাক্ষী দ্বারা শাস্তি প্রয়োগ করা যাবে।
📄 যার ওপর যিনার শাস্তি প্রতিষ্ঠা করা হবে
১. মুসলিম হোক বা কাফের হোক তার উপর যিনার শাস্তি প্রতিষ্ঠা করতে হবে। কারণ এ দণ্ড যিনা করার জন্য তাই কাফেরের ওপরেও ফরজ। যেমন ফরজ কেসাসে হত্যা ও চুরিতে হাত কাটা।
২. যদি বিবাহিত পুরুষ কোন অবিবাহিত মহিলার সাথে যিনা করে তাহলে প্রত্যেকের নিজ নিজ শাস্তি তথা বিবাহিতের জন্য রজম আর অবিবাহিতর জন্য চাবুক ও নির্বাসন।
৩. যদি স্বাধীন ব্যক্তি দাসীর সাথে কিংবা এর বিপরীত কোন স্বাধীন মহিলা দাসের সাথে যিনা করে তাহলে প্রত্যেকের বিধান অনুযায়ী শাস্তি হবে।
৪. ব্যভিচারীর উপর শাস্তি প্রতিষ্ঠা করা হবে যদি সে মুকাল্লাফ (শরিয়তের আজ্ঞাবহ) হয় এবং স্বেচ্ছায় ও হারাম জেনে করে। আর বিচারপতির নিকটে স্বীকার করে অথবা সাক্ষী প্রমাণ এবং আকাঙ্ক্ষা মুক্ত হয়।
* মহিলা হোক বা পুরুষ হোক রজম করার সময় গর্ত খনন করা লাগবে না। কিন্তু মহিলার উপর পোশাক শক্ত করে বেঁধে দিতে হবে যাতে করে উলঙ্গ না হয়ে যায়।
* যে কোন নারী যিনার দ্বারা গর্ভবতী হলে অথবা নিজে স্বীকার করলে তাকে সর্বপ্রথম রজম করবেন রাষ্ট্রপতি। অত:পর সাধারণ জনগণ। আর যদি চারজন সাক্ষী দ্বারা যিনা সাব্যস্ত হয়, তাহলে সাক্ষীরাই প্রথমে রজম করবে। অত:পর রাষ্ট্রপতি ও এরপর জনগণ।