📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যিনা-ব্যভিচার থেকে মুক্ত থাকার উপায়

📄 যিনা-ব্যভিচার থেকে মুক্ত থাকার উপায়


যৌন চাহিদা পূরণ ও বংশকুল সংরক্ষণের জন্য ইসলামী শরীয়ত বিবাহ ব্যবস্থাপনা করেছে যা নিরাপদের এক অনুপম নীতিমালা। ইসলাম এ শর'য়ী পথ ব্যতীত অন্য কোন কর্মকাণ্ড নিষেধ করত: পর্দা, চক্ষুকে সংযত করার নির্দেশ করেছে। আর নারীদেরকে তাদের পায়ের অলংকারাদির ঝঙ্কার ও বেপর্দায় চলতে নিষেধ করেছে। আরো নিষেধ করেছে অবাধ মেলামেশা ও সৌন্দর্য প্রদর্শন এবং বেগানা পুরুষের সাথে একাকী মিলতে ও করমর্দন করতে। অনুরূপ নিষেধ করেছে মাহররাম পুরুষ ছাড়া সফর করতে। এ সমস্ত শুধুমাত্র যাতে করে নারী-পুরুষ যিনার মতো জঘন্য অশ্লীল কাজে লিপ্ত না হয়।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 দেহের অঙ্গ-প্রত্যঙ্গের যিনা

📄 দেহের অঙ্গ-প্রত্যঙ্গের যিনা


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী করীম ﷺ থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “আদম সন্তানের ওপর তার যিনার অংশ লিখা হয়েছে যা সে অবশ্যই পাবে। অতএব, দু' চোখের যিনা হলো তাকানো। দু' কানের যিনা হলো শ্রবণ করা। জিহ্বার যিনা হচ্ছে কথা বলা। হাতের যিনা হলো ধরা। পায়ের যিনা হলো সে কাজের জন্য চলা। অন্তরের যিনা হলো সে দিকে ঝোঁকা ও আশা-আকাঙ্ক্ষা করা। এরপর লজ্জাস্থান যিনাকে বাস্তবায়ন করে অথবা করে না।” (বুখারী, হাদীস নং ৬২৪৩ ও মুসলিম, হাদীস নং ২৬৫৭)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যিনার শাস্তি

📄 যিনার শাস্তি


১. বিবাহিত নারী-পুরুষ হলে পাথর নিক্ষেপ করে হত্যা, চাই সে মুসলিম হোক বা কাফের হোক।

২. আর অবিবাহিত নারী-পুরুষ হলে ১০০ চাবুক এবং এক বছরের জন্য নির্বাসন। যদি দাস-দাসী হয় তাহলে ৫০ চাবুক। আর মহিলা হোক বা পুরুষ হোক তাদের জন্য নির্বাসন নেই।

যদি এমন কোন নারী (যার স্বামী নেই বা দাসী যার মালিক নেই) গর্ভবতী হয় এবং কোন ধরনের সংশয় না থাকে বা জোরপূর্বক না হয় তাহলে তাকে শাস্তি দিতে হবে। যদি কেউ কোন নারীর সাথে জোরপূর্বক যিনা করে তাহলে তার শাস্তি হবে আর নারীর উপর কোন শাস্তি বর্তাবে না; কারণ সে অক্ষম ও অপারগ।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যিনার শাস্তির শর্তাবলী

📄 যিনার শাস্তির শর্তাবলী


যেনার শাস্তি প্রয়োগের জন্য তিনটি শর্ত:
১. জীবিত নারীর লজ্জাস্থানে পুরুষাংগের আসল মাথা প্রবেশ করানো।
২. কোন ধরনের সংশয়-সন্দেহ না থাকা। তাই যদি কেউ নিজের স্ত্রী ধারণা করে কারো সাথে সহবাস করে বসে তার ওপর শাস্তি নেই।

ফন্ট সাইজ
15px
17px