📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ঋতুবতী ও প্রসূতির প্রতি যা হারাম

📄 ঋতুবতী ও প্রসূতির প্রতি যা হারাম


হায়েয ও নিফাস অবস্থায় পবিত্র হয়ে গোসল করা পর্যন্ত সালাত আদায়, রোযা ও বায়তুল্লাহ শরীফের তওয়াফ এবং সহবাস করা হারাম।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 হায়েয বন্ধ করা পিল ব্যবহারের বিধান

📄 হায়েয বন্ধ করা পিল ব্যবহারের বিধান


১. মাসিকের সময় নির্দিষ্ট অভ্যাস মতো হোক বা তার চেয়ে কম হোক বা বেশি হোক এ অবস্থাতে নারীগণ সালাত আদায় করবে না। যখনই পবিত্র হবে গোসল করে সালাত আদায় করবে। তবে মাসিক অবস্থার সালাত কাজা করবে না কিন্তু রোযা কাজা করবে।

২. ক্ষতির সম্ভাবনা না থাকলে প্রয়োজনে মাসিক বন্ধ করে এমন জিনিস খেতে বা গ্রহণ করতে পারবে এবং তাতে সে পবিত্র হয়ে যাবে। এমতাবস্থায় সে রোযা রাখবে এবং সালাতও আদায় করবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ঋতুবতী মহিলার পবিত্র হওয়ার নিদর্শন

📄 ঋতুবতী মহিলার পবিত্র হওয়ার নিদর্শন


যদি মাসিক বন্ধ হওয়ার পর সাদা সাদা তরল জিনিস বের হতে দেখে। যদি তা দেখতে না পায় তবে তার পবিত্র হওয়ার লক্ষণ হলো: ঋতুস্রাবের স্থানে এক খণ্ড সাদা তুলা দিয়ে রাখবে। এরপর তা বের করার পর যদি টুকরাটির কোন পরিবর্তন দেখা না যায় তাহলে বুঝতে হবে সে পবিত্র হয়ে গেছে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 হলুদ ও মাটিয়া রঙের রক্তের হুকুম

📄 হলুদ ও মাটিয়া রঙের রক্তের হুকুম


হলুদ ও মাটিয়া তথা ঘোলা রঙ মাসিকের নির্দিষ্ট সময়ে হলে তা মাসিকের রক্ত বলে গণ্য হবে। আর যদি তা মাসিকের নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে দেখে তাহলে তা মাসিকের রক্ত বলে গণ্য হবে না। কাজেই এমতাবস্থায় সালাত আদায় করবে ও রোযা রাখবে এবং স্বামীর জন্য এমন স্ত্রীর সঙ্গে সহবাস করাও জায়েয হবে।

* হলুদ ও মাটিয়া তথা ঘোলা রঙ যদি মাসিকের সাধারণ সময়ের পরেও দেখা যায় তাহলে অন্যান্য পবিত্র নারীদের মতো গোসল করে সালাত আদায় করবে।

* কোন সালাতের সময় হওয়ার পর যদি কোন নারী হায়েয বা নিফাসগ্রস্ত হয়ে পড়ে অথবা কোন হায়েয বা নিফাসগ্রস্ত নারী পবিত্র হয়ে যায় তাহলে ঐ ওয়াক্তের সালাত আদায় করা ফরজ।

ফন্ট সাইজ
15px
17px