📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 টয়লেটে গোসলের হুকুম

📄 টয়লেটে গোসলের হুকুম


পায়খানায় গোসল করা মাকরুহ (অপছন্দনীয়); কেননা সেটা নাপাক জিনিসের স্থান। তাই সেখানে গোসল করলে (মনে) নানা ধরনের কুমন্ত্রণা সৃষ্টি হবে। কোন স্থানে পেশাব করে সেই স্থানেই গোসল করবে না; কারণ তাতে দেহ ও পোশাক নাপাক হয়ে যাবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 গোসলের পরে কারো বীর্য বের হলে তার হুকুম

📄 গোসলের পরে কারো বীর্য বের হলে তার হুকুম


যে ব্যক্তির গোসল করার পর কোন উত্তেজনা ও বেগ ব্যতীত বীর্য বের হলে তাকে পুনরায় গোসল করতে হবে না। কিন্তু বীর্য ধৌত ও সালাত আদায় করতে ইচ্ছা করলে ওযু করা ওয়াজিব হবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 জুমু‘আর দিন গোসলের হুকুম

📄 জুমু‘আর দিন গোসলের হুকুম


যে সকল মুসলিমের প্রতি জুমু'আর সালাত ফরজ তার প্রতি জুমু'আর দিন গোসল করা সুন্নাতে মুয়াক্কাদা। আর যার দেহে গন্ধ হবে যা ফেরেশতা ও মুসল্লীদের কষ্ট হয় তার প্রতি গোসল করা ওয়াজিব। এ অবস্থায় গোসল না করলে তার সালাত বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু গোসল ওয়াজিবের বিষয়ে সে শিথিলতা দেখাল।

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهُ : الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِم .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: “জুমু'আর দিন প্রতিটি সাবালকের প্রতি গোসল করা ওয়াজিব।” (বুখারী, হাদীস নং ৮৫৮; মুসলিমে হাদীস নং ৮৪৬)

ফন্ট সাইজ
15px
17px