📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মুস্তাহাব গোসলের কতিপয় দৃষ্টান্ত

📄 মুস্তাহাব গোসলের কতিপয় দৃষ্টান্ত


হজ্ব বা উমরার ইহরাম বাঁধার পূর্বে গোসল, মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পরে গোসল, পাগল বা বেহুঁশ অবস্থা থেকে হুঁশে আসার পরে গোসল, মক্কায় প্রবেশের পূর্বে গোসল, প্রত্যেক সহবাসের পরে আলাদা আলাদা গোসল, কোন মুশরিককে (শিরককারীকে) কবরস্থ করার পরে গোসল।

* গোসলের সময় মানুষ থেকে আড়াল (পর্দা) করা ফরজ। আর যদি একাকী গোসল করে তাহলে প্রয়োজনে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয। তবে এমতাবস্থাতেও পর্দা করাই ভালো; কেননা মানুষের চেয়ে আল্লাহ তা'আলাকে লজ্জা করা অধিক প্রয়োজন।

* এক বা একাধিক স্ত্রীর সাথে একাধিকবার সহবাসের পরে একবার গোসল করাই যথেষ্ট।

عَنْ أَنَسٍ ( رضى) أَنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ.
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, "নবী করীম ﷺ তাঁর সকল স্ত্রীগণের সাথে সহবাসের পরে একবার গোসল করতেন।" (বুখারী, হাদীস নং ২৬৮ ও মুসলিম, হাদীস নং ৩০৯)

হায়েয (নারীদের মাসিক ঋতু) ও ফরজ গোসল অথবা ফরজ গোসল ও জুমু'আ ইত্যাদির জন্য একবার গোসল করাই যথেষ্ট। নারীদের গোসল পুরুষের গোসলের মতোই। তবে নারীদের ফরজ গোসলের সময় তাদের চুল খুলে ফেলা আবশ্যক নয়, যদিও তা হায়েয (নারীদের হায়েয), নিফাস (প্রসূতি)-এর পরের গোসলের সময় খুলে ফেলাই মুস্তাহাব (উত্তম)।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 গোসলের কতিপয় সুন্নাত

📄 গোসলের কতিপয় সুন্নাত


গোসলের আগে ওযু করা, ময়লা পরিষ্কার করা, মাথায় ৩ বার পানি ঢালা, দেহের অবশিষ্ট অংশে ৩ বার পানি ঢালা, ডানদিক থেকে শুরু করা।

* গোসলের পানির পরিমাণ ১ সা' (৪ মুদ্দ) থেকে সোয়া সা' (৫ মুদ্দ) (অর্থাৎ প্রায় ৩ লিটার) পানি দিয়ে ফরজ গোসল করা সুন্নাত। তবে যদি এতে কম হয় বা এর চেয়ে বেশি দরকার হয়। যেমন: ৩ সা' ও তার কাছাকাছি (অর্থাৎ প্রায় ৩ লিটার) জায়েয হবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ওযু ও গোসলে পানির অপচয় করা নাজায়েয

📄 ওযু ও গোসলে পানির অপচয় করা নাজায়েয


عَنْ أَنَسٍ ( رضى) قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ يَغْسِلُ أَوْ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ وَيَتَوَضَّا بِالْمُدِّ.
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, "নবী করীম ﷺ ১ সা' (৪ মুদ্দ) থেকে ৫ মুদ্দ (সোয়া সা') (প্রায় ৭ বা সোয়া ৭ লিটার) পানি দিয়ে গোসল করতেন এবং ১ মুদ্দ (প্রায় ৬০০ মিলি লিটার) পানি দিয়ে ওযু করতেন। (বুখারী, হাদীস নং ২০১ ও মুসলিম, হাদীস নং ৩২৫)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 টয়লেটে গোসলের হুকুম

📄 টয়লেটে গোসলের হুকুম


পায়খানায় গোসল করা মাকরুহ (অপছন্দনীয়); কেননা সেটা নাপাক জিনিসের স্থান। তাই সেখানে গোসল করলে (মনে) নানা ধরনের কুমন্ত্রণা সৃষ্টি হবে। কোন স্থানে পেশাব করে সেই স্থানেই গোসল করবে না; কারণ তাতে দেহ ও পোশাক নাপাক হয়ে যাবে।

ফন্ট সাইজ
15px
17px