📄 বীর্যপাত হলে নিম্নোক্ত কার্যাদি হারাম
সালাত আদায় করা এবং কা'বা ঘরের তওয়াফ করা। যার দেহে দুর্গন্ধ তার প্রতি জুমু'আর দিন গোসল করা ওয়াজিব আর অন্যদের প্রতি মুস্তাহাব (উত্তম)।
📄 সহবাসের পর ঘুমানোর পদ্ধতি
সহবাসের পর পরই গোসল করে নেয়া সুন্নাত। ফরজ গোসল না করেও ঘুমানো জায়েয। তবে লজ্জাস্থান ধৌত করে এবং ওযু করে নিদ্রা যাওয়া ভালো।
عَنْ عَائِشَةَ রضی اللهُ عَنْهُمَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ غَسَلَ فَرَجَهُ وَتَوَضَّا للصلاة.
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী করীম ﷺ গোসল ফরজ অবস্থায় নিদ্রা যাওয়ার ইচ্ছা করলে লজ্জাস্থান ধৌত করে ওযু করে নিতেন। (বুখারী, হাদীস নং ২৮৮; মুসলিম, হাদীস নং ৩০৫)
একই (পানির) পাত্র থেকে স্বামী-স্ত্রী একত্রে ফরজ গোসল করা জায়েয আছে। যদিও তাতে পরস্পরের লজ্জাস্থান দৃষ্টিগোচর হয়।
عَنْ عَائِشَةَ রضی اللهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ مِنْ إِنَاءِ وَاحِدٍ مِنْ جَنَابَة .
আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি বলেন: "আমি নবী করীম ﷺ-এর সাথে একই (পানির) পাত্র থেকে একত্রে ফরজ গোসল করতাম।" (বুখারী, হাদীস নং ২৬৩ ও মুসলিম, হাদীস নং ৩২১)
📄 যে ব্যক্তি একাধিকবার সহবাস করবে তার গোসলের নিয়ম
দ্বিতীয়বার সহবাসের জন্য গোসল করে নেয়া মুস্তাহাব। সহজে গোসল সম্ভব না হলে ওযু করে নিবে। এতে করে প্রশান্তি বাড়বে।
📄 মুস্তাহাব গোসলের কতিপয় দৃষ্টান্ত
হজ্ব বা উমরার ইহরাম বাঁধার পূর্বে গোসল, মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পরে গোসল, পাগল বা বেহুঁশ অবস্থা থেকে হুঁশে আসার পরে গোসল, মক্কায় প্রবেশের পূর্বে গোসল, প্রত্যেক সহবাসের পরে আলাদা আলাদা গোসল, কোন মুশরিককে (শিরককারীকে) কবরস্থ করার পরে গোসল।
* গোসলের সময় মানুষ থেকে আড়াল (পর্দা) করা ফরজ। আর যদি একাকী গোসল করে তাহলে প্রয়োজনে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয। তবে এমতাবস্থাতেও পর্দা করাই ভালো; কেননা মানুষের চেয়ে আল্লাহ তা'আলাকে লজ্জা করা অধিক প্রয়োজন।
* এক বা একাধিক স্ত্রীর সাথে একাধিকবার সহবাসের পরে একবার গোসল করাই যথেষ্ট।
عَنْ أَنَسٍ ( رضى) أَنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ.
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, "নবী করীম ﷺ তাঁর সকল স্ত্রীগণের সাথে সহবাসের পরে একবার গোসল করতেন।" (বুখারী, হাদীস নং ২৬৮ ও মুসলিম, হাদীস নং ৩০৯)
হায়েয (নারীদের মাসিক ঋতু) ও ফরজ গোসল অথবা ফরজ গোসল ও জুমু'আ ইত্যাদির জন্য একবার গোসল করাই যথেষ্ট। নারীদের গোসল পুরুষের গোসলের মতোই। তবে নারীদের ফরজ গোসলের সময় তাদের চুল খুলে ফেলা আবশ্যক নয়, যদিও তা হায়েয (নারীদের হায়েয), নিফাস (প্রসূতি)-এর পরের গোসলের সময় খুলে ফেলাই মুস্তাহাব (উত্তম)।