📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মোজার উপর মাসেহ করার নিয়ম

📄 মোজার উপর মাসেহ করার নিয়ম


পানি দ্বারা উভয় হাত ভিজিয়ে প্রথমে ডান হাত ডান পায়ের আঙ্গুল থেকে গোছার দিকে নিয়ে পায়ের উপরিভাগে অবস্থিত মোজার উপর একবার মাসেহ করবে। অনুরূপ বাম হাত দ্বারা বাম পায়ের পাতার উপরিভাগ, তবে তার নিম্নাংশ বা পেছনের অংশ নয়।

* যে ব্যক্তি মুসাফির অবস্থায় মাসেহ আরম্ভ করে একদিন অতিবাহিত হওয়ার পর নিজ শহরে প্রবেশ করবে, সে একদিন ও একরাতেই মাসেহ পূর্ণ করে শেষ করবে। অনুরূপ নিজ স্থানে অবস্থানরত অবস্থায় যদি মাসেহ আরম্ভ করে সফর করে তবে সে মুসাফিরের হুকুমে তিনদিন ও তিনরাত মাসেহ পূর্ণ করবে।

* মোজার উপর মাসেহের বিধান নিম্নোক্ত কারণে বাতিল হয়- ১. যদি পা হতে মোজা খুলে ফেলা হয়। ২. যদি গোসল ফরজ হয়ে যায়। ৩. যদি মাসেহ করার সময়সীমা শেষ হয়ে যায়।

আর মোজার মাসেহ করার সময়সীমা শেষ হলেই যে ওযু নষ্ট হয়ে যাবে তা নয় বরং ওযু ভঙ্গের কারণ যতক্ষণ পর্যন্ত সংঘটিত না হবে ততক্ষণ ওযু থাকবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 পাগড়ি ও মহিলাদের উড়নার উপর মাসেহ করার বিবরণ

📄 পাগড়ি ও মহিলাদের উড়নার উপর মাসেহ করার বিবরণ


পুরুষের জন্য পাগড়িতে মাসেহ করা জায়েয। অনুরূপ প্রয়োজনে সময় নির্ধারিত না করেই মহিলাদের ওড়নার উপর মাসেহ করা জায়েয। অধিকাংশ পাগড়ি ও ওড়নার ওপর মাসেহ করা যায় তবে তা ওযু অবস্থায় পরা উত্তম।

عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ قَالَ : رَأَيْتُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفْيْهِ.
আমর ইবনে উমাইয়্যা (রা) থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন: আমি নবী করীম ﷺ-কে তাঁর পাগড়ি ও মোজার উপর মাসেহ করতে দেখেছি। (বুখারী, হাদীস নং ২০৫)

কাপড়ের মোজা, চামড়ার মোজা, পাগড়ি, মহিলাদের ওড়নার উপর ছোট নাপাকি থেকে ওযু করার সময় মাসেহ করা জায়েয। ছোট নাপাকি হওয়ার কারণ যেমন: পেশাব-পায়খানা করা, নিদ্রা যাওয়া ইত্যাদি। পক্ষান্তরে বড় নাপাকিতে পতিত হলে মাসেহ করার বিধান নষ্ট হয়ে যায়, তখন সম্পূর্ণ দেহ ধৌত করা আবশ্যক হয়ে পড়ে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ব্যান্ডেজ-প্লাস্টার ইত্যাদির উপর মাসেহ করার বিবরণ

📄 ব্যান্ডেজ-প্লাস্টার ইত্যাদির উপর মাসেহ করার বিবরণ


ব্যান্ডেজ, প্লাস্টার ও পট্টি যতক্ষণ থাকবে তার উপর মাসেহ করা ওয়াজিব। যদিও সময় দীর্ঘায়িত হয় বা দেহ নাপাক হয়ে যায় বা তা ওযু ছাড়াই পরিধান করে।

* দেহের ক্ষত বা যখম যদি খোলা থাকে তবে তা পানি দ্বারা ধৌত করা ওয়াজিব। আর যদি ক্ষত স্থান পানি দ্বারা মাসেহ করায় ক্ষতি সাধিত হয় এবং পানি দ্বারা মাসেহ করতে অপারগ হয় তবে পানির পরিবর্তে তায়াম্মুম করবে। আর যদি ক্ষতস্থান আবৃত থাকে তবে তা পানি দ্বারা মাসেহ করবে।

* যে মুসাফিরের জন্যে খুলতে ও পরতে কষ্ট হয় তার জন্য মাসেহ করার কোন সময়সীমা নির্ধারিত নেই। যেমন: দমকল বাহিনী, দুর্ঘটনা ও দুর্যোগ থেকে উদ্ধার কাজে নিয়োজিত ব্যক্তিরা এবং মুসলমানদের কল্যাণ ইত্যাদিতে নিয়োজিত ডাক পিয়ন।

ফন্ট সাইজ
15px
17px