📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মোজার উপর মাসেহ করার সময়সীমা

📄 মোজার উপর মাসেহ করার সময়সীমা


গৃহে অবস্থানকারীর জন্যে মোজার উপর একদিন ও একরাত পর্যন্ত মাসেহ করা জায়েয। আর মুসাফিরের জন্যে তিন দিন তিন রাত পর্যন্ত। এ সময়ের আরম্ভ হবে মোজা পরার পর প্রথমবার মাসেহ করা থেকে।

عَنْ عَلِّي بْنِ أَبِي طَالِبٍ (رض) : جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةٌ لِلْمُقِيمِ.
আলী ইবনে আবী তালেব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে করীম ﷺ মুসাফিরের জন্য (মোজার উপর মাসেহ করার) সময় নির্ধারণ করেন তিন দিন ও তিন রাত এবং মুকীম (বাড়িতে অবস্থানকারী ব্যক্তির) জন্য একদিন ও একরাত। (মুসলিম, হাদীস নং ২৭৬)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মোজার উপর মাসেহ করার শর্ত

📄 মোজার উপর মাসেহ করার শর্ত


মোজা বৈধ ও পবিত্র হওয়া, ওযু অবস্থায় পরিধান করা, তা যেন ছোট ধরনের নাপাকী থেকে যখন ওযু করবে তখন এবং মুসাফির ও মুকীমের জন্য নির্ধারিত সময়সীমার অন্তর্ভুক্ত থাকা।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মোজার উপর মাসেহ করার নিয়ম

📄 মোজার উপর মাসেহ করার নিয়ম


পানি দ্বারা উভয় হাত ভিজিয়ে প্রথমে ডান হাত ডান পায়ের আঙ্গুল থেকে গোছার দিকে নিয়ে পায়ের উপরিভাগে অবস্থিত মোজার উপর একবার মাসেহ করবে। অনুরূপ বাম হাত দ্বারা বাম পায়ের পাতার উপরিভাগ, তবে তার নিম্নাংশ বা পেছনের অংশ নয়।

* যে ব্যক্তি মুসাফির অবস্থায় মাসেহ আরম্ভ করে একদিন অতিবাহিত হওয়ার পর নিজ শহরে প্রবেশ করবে, সে একদিন ও একরাতেই মাসেহ পূর্ণ করে শেষ করবে। অনুরূপ নিজ স্থানে অবস্থানরত অবস্থায় যদি মাসেহ আরম্ভ করে সফর করে তবে সে মুসাফিরের হুকুমে তিনদিন ও তিনরাত মাসেহ পূর্ণ করবে।

* মোজার উপর মাসেহের বিধান নিম্নোক্ত কারণে বাতিল হয়- ১. যদি পা হতে মোজা খুলে ফেলা হয়। ২. যদি গোসল ফরজ হয়ে যায়। ৩. যদি মাসেহ করার সময়সীমা শেষ হয়ে যায়।

আর মোজার মাসেহ করার সময়সীমা শেষ হলেই যে ওযু নষ্ট হয়ে যাবে তা নয় বরং ওযু ভঙ্গের কারণ যতক্ষণ পর্যন্ত সংঘটিত না হবে ততক্ষণ ওযু থাকবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 পাগড়ি ও মহিলাদের উড়নার উপর মাসেহ করার বিবরণ

📄 পাগড়ি ও মহিলাদের উড়নার উপর মাসেহ করার বিবরণ


পুরুষের জন্য পাগড়িতে মাসেহ করা জায়েয। অনুরূপ প্রয়োজনে সময় নির্ধারিত না করেই মহিলাদের ওড়নার উপর মাসেহ করা জায়েয। অধিকাংশ পাগড়ি ও ওড়নার ওপর মাসেহ করা যায় তবে তা ওযু অবস্থায় পরা উত্তম।

عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ قَالَ : رَأَيْتُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفْيْهِ.
আমর ইবনে উমাইয়্যা (রা) থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন: আমি নবী করীম ﷺ-কে তাঁর পাগড়ি ও মোজার উপর মাসেহ করতে দেখেছি। (বুখারী, হাদীস নং ২০৫)

কাপড়ের মোজা, চামড়ার মোজা, পাগড়ি, মহিলাদের ওড়নার উপর ছোট নাপাকি থেকে ওযু করার সময় মাসেহ করা জায়েয। ছোট নাপাকি হওয়ার কারণ যেমন: পেশাব-পায়খানা করা, নিদ্রা যাওয়া ইত্যাদি। পক্ষান্তরে বড় নাপাকিতে পতিত হলে মাসেহ করার বিধান নষ্ট হয়ে যায়, তখন সম্পূর্ণ দেহ ধৌত করা আবশ্যক হয়ে পড়ে।

ফন্ট সাইজ
15px
17px