📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যেসব স্থানে ডান ও বাম আগে করতে হয়

📄 যেসব স্থানে ডান ও বাম আগে করতে হয়


মানুষের কর্ম দুই ধরনের:
১. এমন কর্ম যা ডান ও বাম উভয় দ্বারা করা যায়, তবে এক্ষেত্রে যেগুলো সম্মানসূচক কর্ম তাতে ডানটিকে অগ্রসর করা ভালো। যেমন: ওযু, গোসল, কাপড় ও জুতা পরা, মসজিদ ও ঘরে প্রবেশ ইত্যাদি। পক্ষান্তরে তার বিপরীত হলে বামটি অগ্রসর করা। যেমন: মসজিদ থেকে বের হওয়া, জুতা খোলা ও পায়খানায় প্রবেশ কালে।
২. ঐ সব কর্ম যা ডান বা বাম উভয়ের মধ্যে যে কোন একটির সাথে নির্ধারিত। কাজেই যদি সম্মানসূচক হয় তবে তা ডান দ্বারা হবে। যেমন: পানাহার, মুসাফাহা, আদান-প্রদান ইত্যাদি। পক্ষান্তরে যদি তার বিপরীত হয়, তবে তা বাম দ্বারা হবে। যেমন: ঢিলা ব্যবহার, লজ্জাস্থান স্পর্শ করা ইত্যাদি।

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী করীম ﷺ জুতা পরা, চিরুনি করা, ওযু করা এবং প্রত্যেক সম্মানসূচক কর্মে ডান পছন্দ করতেন। (বুখারী, হাদীস নং ১৬৮ ও মুসলিম, হাদীস নং ২৬৮)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ওযুর পরের দোয়ার বর্ণনা

📄 ওযুর পরের দোয়ার বর্ণনা


১. ওমর ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন: যে ব্যক্তি ওযুর পর বলবে: [আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'আবদুহু ওয়া রাসূলুল্লাহ। "আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তিনি একক, তাঁর কোন অংশীদার নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তাঁর বান্দাহ ও তাঁর রাসূল] তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, সে যেটি দ্বারা প্রবেশ করতে ইচ্ছা করবে তাতে প্রবেশ করবে।" (মুসলিম, হাদীস নং ২৩৪)

২. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে করীম ﷺ ইরশাদ করেছেন: "যে ব্যক্তি ওযু করে বলে [সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আন্তা, আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা] হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি, তুমি ছাড়া কোন সত্য ইলাহ নেই। তোমার নিকট আমি ক্ষমা চাই এবং তোমার দিকেই আমি ফিরে যাই।” এটি পাতলা চামড়াতে লিখে মোহরাঙ্কন করা হবে যা শেষ বিচার দিবস পর্যন্ত ভাঙ্গা হবে না।” (হাদীসটি সহীহ, নাসাঈ: ৮১ ও তাবারানী: ১৪৭৮)

ফন্ট সাইজ
15px
17px