📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মেহেদী ও কাতাম ইত্যাদি দ্বারা সাদা চুলকে পরিবর্তন করা

📄 মেহেদী ও কাতাম ইত্যাদি দ্বারা সাদা চুলকে পরিবর্তন করা


সৌন্দর্য ও যুদ্ধের জন্য কালো রঙ দ্বারা চুলকে রঙ করা জায়েয। কারণ নবী করীম ﷺ সাদাকে পরিবর্তনের জন্য নির্দেশ করেছেন এবং সর্বোত্তম কি তা বর্ণনা করে দিয়েছেন। আর "কালো থেকে বিরত থাক" সহীহ মুসলিমে এ অতিরিক্ত বর্ণনাটি কম। তবে ধোঁকা দেয়ার জন্য কালো রঙ ব্যবহার করা হারাম।

১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম ﷺ বলেন: "নিশ্চয় ইহুদি ও খ্রিস্টানরা চুল-দাড়ি রঙ করে না। অতএব, তোমরা তাদের বিপরীত কর।” (বুখারী হাদীস নং ৫৮৯৯ ও মুসলিম, হাদীস নং ২১০৩)

২. জাবের ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আবু কুহাফাকে মক্কা বিজয়ের দিন আনা হলো। তার মাথার চুলগুলো সাদা ধবধবে ছিল। আল্লাহর রাসূল (তা দেখে) বললেন: "এগুলোকে কোন কিছু দ্বারা পরিবর্তন কর।” (মুসলিম, হাদীস নং ২১০২)

৩. আবু যার গিফারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম ﷺ বলেছেন: "মেহদী ও কাতাম দ্বারা সাদা চুল-দাড়ি রঙ করা সবচেয়ে উত্তম।" (হাদীসটি সহীহ, আবু দাউদ: হাদীস নং ৪২০৫ ও তিরমিযী, হাঃ নং ১৪৫৩)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 দাড়ি মুন্ডানোর হুকুম

📄 দাড়ি মুন্ডানোর হুকুম


দাড়ি না কাটা ও লম্বা করা নবী ও রাসূলগণের বৈশিষ্ট্য। নবী করীম ﷺ-এর ঘন দাড়ি ছিল। তিনি সুদর্শন পুরুষ ও সর্বোত্তম মানুষ ছিলেন। দাড়ি পুরুষের জন্য সৌন্দর্য এবং নারী ও পুরুষের মাঝে পার্থক্যের সবচেয়ে বড় নিদর্শন। দাড়ি না কাটা ওয়াজিব এবং মুণ্ডানো হারাম; কারণ এটিই আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য।

১. আল্লাহ তা'আলা ঘোষণা করেন: وَما أَنكُمُ الرَّسُولُ فَخُذُوهُ ، وَمَا نَهْكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللهَ ، إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ.
"রাসূল তোমাদের প্রতি যা নিয়ে এসেছেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক। আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা।” [সূরা-৫৯ হাশর: আয়াত-৭]

২. আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি নবী করীম ﷺ থেকে বর্ণনা করেন। রাসূল বলেন: "তোমরা দাড়ি লম্বা ও মোচ ছোট করে মুশরিকদের বিপরীত কর।” (বুখারী, হাদীস নং ৫৮৯২, মুসলিম, হাদীস নং ২৫৯)

ফন্ট সাইজ
15px
17px