📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 অপবিত্র বস্তুর আহকাম

📄 অপবিত্র বস্তুর আহকাম


অপবিত্র বস্তুসমূহ যেগুলো থেকে মুসলিম ব্যক্তিকে পবিত্র বা মুক্ত থাকা ওয়াজিব এবং ঐগুলো থেকে যদি কিছু (দেহ বা পোশাকে) লেগে যায় তাহলে এক বা একাধিক বার ধৌত করবে যাতে করে এর চিহ্ন (সম্পূর্ণভাবে) দূরীভূত হয়। সেগুলো হলো: মানুষের মলমূত্র ও প্রবাহিত রক্ত এবং নারীদের মাসিক ঋতু ও প্রসূতির প্রসবান্তর রক্ত, ওয়াদী (প্রস্রাব করার পর নির্গত পাতলা পুঁজের মতো তরল পদার্থ), মযী (কামরস যা তীব্র উত্তেজনার পর বীর্যপাতের পূর্বে পুরুষাঙ্গ বয়ে যে রস বের হয়), মাছ ও পঙ্গপাল ব্যতীত সকল মৃতপ্রাণী, শূকরের মাংস, যে সমস্ত প্রাণীর মাংস ভক্ষণ করা হারাম সেগুলোর পেশাব ও গোবর। যেমন: খচ্চর ও গাধা। কুকুরের লালা যা সাতবার ধৌত করতে হবে তন্মধ্যে প্রথমবার মাটি দ্বারা ভালোভাবে মাজতে হবে।

১. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, একদা রাসূলুল্লাহ ﷺ দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেন যাতে শাস্তি দেয়া হচ্ছিল। তখন নবী করীম ﷺ বললেন: "নিশ্চয়ই তাদের দু' জনকে শাস্তি দেয়া হচ্ছে, তবে তাদেরকে খুব বড় অপরাধের জন্য শাস্তি দেয়া হচ্ছে না। তাদের মধ্যে একজন পেশাব থেকে সতর্ক থাকত না। অপরজন পরনিন্দা করে বেড়াত। অতঃপর তিনি একটি তাজা খেজুরের ডাল নিলেন এবং তা দু' ভাগে ভাগ করলেন। অতঃপর প্রত্যেক কবরে একটি করে পুঁতে দিলেন। অতঃপর সাহাবায়ে কেরাম (রা) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল এমনটি কেন করলেন? তার জবাবে তিনি বললেন: সম্ভবত তাদের শাস্তি হালকা করা হবে, যতদিন পর্যন্ত ঐগুলো শুকিয়ে না যাবে।” (বুখারী, হাদীস নং ১৩৬১ ও মুসলিম, হাদীস নং ২৯২)

২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম ﷺ বলেছেন: "যখন তোমাদের কোন পাত্রে কুকুর স্পর্শ করবে তখন সেটা পবিত্র (করার পদ্ধতি) হবে যে তাকে সাতবার ধৌত করা এবং তন্মধ্যে প্রথমবার মাটি দিয়ে (মেজে) ধৌত করতে হবে।” (বুখারী, হাদীস নং ১৭২ ও মুসলিম, হাদীস নং ২৭৯)

ফন্ট সাইজ
15px
17px