📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 কৃতদাসের অধিকার

📄 কৃতদাসের অধিকার


কৃতদাসের ভরণ-পোষণ দেয়া তার মালিকের ওপর ওয়াজিব। কৃতদাস যদি মালিকের নিকট বিবাহের ব্যবস্থার দাবি করে তাহলে মালিক তাকে বিবাহ করাবে অথবা তাকে বিক্রি করে দিবে। আর কৃতদাসী যদি মালিকের নিকট বিবাহের ব্যবস্থার দাবি করে তাহলে মালিকের ইচ্ছাধীন তাকে ব্যবহার করতে পারে অথবা তার বিবাহের ব্যবস্থা করবে অথবা তাকে বিক্রি করে দিবে। (বুখারী, হাদীস নং ৫৯৭১; মুসলিম, হাদীস নং ২৫৪৮)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 জীবজন্তুর জন্য খরচের বিধান

📄 জীবজন্তুর জন্য খরচের বিধান


যার মালিকানাধীন চতুষ্পদ জন্তু ও পশু-পাখি রয়েছে তার কর্তব্য হলো সেগুলোর খানাপিনা ও পরিচর্যার ব্যবস্থা নেয়া এবং যা বহনে অপারগ এমন বোঝা না চাপানো। মালিক পশু-পাখির পরিচর্যায় অপারগ হলে তাকে তা বিক্রি করতে অথবা জবাই করতে (যদি গোশত খাওয়ার পশু হয়) অথবা ভাড়া দিতে বাধ্য করা হবে। আর রোগাক্রান্ত ও অচল হয়ে গেলে তা জবাই করা না জায়েয বরং তার ব্যবস্থা নিতে হবে。

ভরণ-পোষণ প্রদানকারীর অবস্থাভেদ: ভরণ-পোষণকারীর দুই অবস্থা
১. ভরণ-পোষণ প্রদানকারী যদি গরীব বা কম সম্পদের মালিক হয় তাহলে স্ত্রী, পিতা-মাতা, সন্তান-সন্ততি ও কৃতদাস ইত্যাদি যাদের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ তাদের ভরণ-পোষণ দেয়া ফরজ। এমতাবস্থায় সে প্রথমে নিজেকে দিয়ে আরম্ভ করবে। অত:পর সচ্ছল-অসচ্ছল সর্বাবস্থায় যাদের ভরণ-পোষণ দেয়া ফরজ তাদের দিবে। যেমন: স্ত্রী, কৃত দাস-দাসী ও পশু-পাখি ইত্যাদি। অত:পর তাদের ভরণ-পোষণ দেয়া ফরজ যদিও তাদের কোন পরিত্যক্ত সম্পদ নাও পায়, তারা হল: পিতা-মাতা, ছেলে-মেয়ে। অত:পর অন্যান্য যাদের উত্তরাধিকার হবে তাদের ভরণ-পোষণ দেয়া।
২. যদি ভরণ-পোষণ দানকারী ধনী ও সচ্ছল হয় তাহলে সকলের ভরণ-পোষণ করবে। আর প্রত্যেক অধিকারীর অধিকার প্রদান করবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 কল্যাণমূলক তহবিল (চ্যারিটি ফান্ড)-এর হুকুম

📄 কল্যাণমূলক তহবিল (চ্যারিটি ফান্ড)-এর হুকুম


একটি দলের প্রত্যেকে স্বেচ্ছায় নিজেদের সম্পদ থেকে ফান্ড জমা করার নাম কল্যাণমূলক তহবিল। সকলের নিকট থেকে যে অনুসারে ঐক্যবদ্ধ হয়েছে তা গ্রহণ করবে। এ ফান্ডের সম্পদ অংশীদার কেউ বিপদ ও দুর্ঘটনায় পতিল হলে তার সাহায্যের জন্য প্রস্তুত থাকবে। এ জাতীয় কাজ শরিয়ত সম্মত। এটি নেক ও পরহেযগারীর কাজ এবং বিপদগ্রস্তদের সহযোগিতা。

আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম ﷺ বলেছেন : "নিশ্চয় মদীনার আশ'আরী গোত্রের যারা যুদ্ধে যখন বিধবা হয়ে পড়ে বা তাদের পরিবারের খাবার কম পড়ে তখন তারা একটি পোশাকে তাদের নিকট যা আছে তা একত্র করে। অত:পর একটি পাত্র দ্বারা সবার মাঝে সমানভাবে বণ্টন করে। তারা আমার অন্তর্ভুক্ত এবং আমিও তাদের অন্তর্ভুক্ত।” (বুখারী, হাদীস নং ২৪৮৬ ও মুসলিম, হাদীস নং ২৫০০)

ফন্ট সাইজ
15px
17px