📄 অনুপস্থিত স্বামীর স্ত্রীর অধিকার
১. স্বামী যদি অনুপস্থিত থাকে এবং এ জন্য স্ত্রীর ভরণ-পোষণ না দেয় তাহলে পূর্ববর্তী দিনগুলোসহ স্বামীকে ভরণ-পোষণ দিতে হবে。
২. স্বামী যদি ভরণ-পোষণ দিতে অক্ষম হয় অথবা অনুপস্থিত থাকে এবং স্ত্রীর জন্য কোন ভরণ-পোষণ রেখে না যায়। আর স্বামীর সম্পদ থেকে স্ত্রীকে গ্রহণ করার সম্মতি না দেয়, তাহলে স্ত্রী ইচ্ছা করলে আইনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করে নিতে পারে।
📄 পিতা-মাতা, সন্তান ও আত্মীয়-স্বজনের ভরণ-পোষণের ব্যয়ভার গ্রহণ করার বিধান
পিতা-মাতা ও যতই ঊর্ধ্বের (অর্থাৎ দাদা-দাদী, নানা-নানী) হোক না কেন তাদের ভরণ-পোষণ দেয়া ফরজ। অবশ্য এ ক্ষেত্রে মাতা পিতার চেয়ে অধিক অগ্রাধিকার পাবেন। অনুরূপ সন্তান যতই নিম্নে (অর্থাৎ নাতি, পুতি) হোক না কেন তাদের ভরণ-পোষণ দেয়া ফরজ। এমনকি পরস্পর ওয়ারিসদের মধ্যে খরচদাতা যদি ধনী হয় এবং গ্রহীতা দরিদ্র হয় তাহলে পিতার ওপর সন্তানের ভরণ-পোষণ সুন্দর ও স্বতন্ত্রভাবে দেয়া অপরিহার্য。
১. আল্লাহ তা'আলা ইরশাদ করেন: "আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু'বছর দুধ পান করাবে, যদি দুধ পানের পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে চায়। আর সন্তানদের অধিকারী অর্থাৎ পিতার ওপর মহিলার যাবতীয় ভরণ-পোষণ দেয়া ফরজ প্রচলিত সুন্দর নিয়ম অনুযায়ী।" (সূরা বাকারা: ২৩৩)
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে অধিক হকদার কে? জবাবে তিনি বললেন: "তোমার মা, তোমার মা, তোমার মা। অতঃপর তোমার বাবা এবং এরপর তোমার অধিক নিকটতম ব্যক্তি।" (বুখারী, হাদীস নং ৫৯৭১; মুসলিম, হাদীস নং ২৫৪৮)
📄 নিকট আত্মীয়ের ভরণ-পোষণের শর্ত
১. যাদের পরিত্যাক্ত সম্পদের ওয়ারিস হবে এমন সকলের জন্য ভরণ-পোষণ দেয়া ফরজ।
২. রক্তের সম্পর্কের অধীনে না হলে অন্য কোন অসচ্ছল ব্যক্তির ভরণ-পোষণের দায়িত্ব কোন সচ্ছল ব্যক্তির ওপর তখন ফরজ হবে যখন সে সচ্ছল ব্যক্তি অসচ্ছল ব্যক্তির ওয়ারিস হবে। অবশ্য সকলকে ইসলামের অনুসারী হতে হবে।
📄 কৃতদাসের অধিকার
কৃতদাসের ভরণ-পোষণ দেয়া তার মালিকের ওপর ওয়াজিব। কৃতদাস যদি মালিকের নিকট বিবাহের ব্যবস্থার দাবি করে তাহলে মালিক তাকে বিবাহ করাবে অথবা তাকে বিক্রি করে দিবে। আর কৃতদাসী যদি মালিকের নিকট বিবাহের ব্যবস্থার দাবি করে তাহলে মালিকের ইচ্ছাধীন তাকে ব্যবহার করতে পারে অথবা তার বিবাহের ব্যবস্থা করবে অথবা তাকে বিক্রি করে দিবে। (বুখারী, হাদীস নং ৫৯৭১; মুসলিম, হাদীস নং ২৫৪৮)