📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 পার্থক্য জ্ঞান হাসিলের পর যেখানে পরিচর্যা হবে

📄 পার্থক্য জ্ঞান হাসিলের পর যেখানে পরিচর্যা হবে


১. যখন শিশু-বাচ্চার বয়স সাত বছর হবে তখন তাকে পিতা-মাতার দু'জনের একজনকে গ্রহণ করার স্বাধীনতা দেয়া হবে, সে যাকে গ্রহণ করবে সেই পরিচর্যার দায়িত্ব গ্রহণ করবেন। যার নিকট শিশু বাচ্চার হেফাজত ও কল্যাণের ত্রুটির সম্ভাবনা রয়েছে তার নিকট শিশুকে রাখা যাবে না। অনুরূপ কোন মুসলিম ব্যক্তির ওপর কাফির ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া যাবে না。

২. শিশু বাচ্চা কন্যা হলে মায়ের নিকট থাকবে যতক্ষণ স্বামী না গ্রহণ করে; কারণ মা অন্যান্যদের চেয়ে অধিক স্নেহশীলা এমনকি বাবা থেকেও। তা ছাড়া বাবা তার প্রয়োজনে বাড়ির বাইরে যাবে যখন কন্যা মা থেকে মাহরুম হয়ে বাড়িতে একাকী পড়ে থাকবে。

৩. শিশু বাচ্চা ছেলে হলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার এখতিয়ার থাকবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 পরিচর্যার খরচাদি

📄 পরিচর্যার খরচাদি


ছোট বাচ্চার পরিচর্যা খরচ বাবার প্রতি। যদি বাবা গরীব হয় তাহলে বাচ্চার নিজের সম্পদ থেকে খরচ করবে। কিন্তু যদি তার সম্পদ না থাকে তাহলে বাবার প্রতি খরচ বর্তাবে যা আদায় বা দায়মুক্ত হওয়া ব্যতীত রহিত হবে না।

ফন্ট সাইজ
15px
17px