📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 অপ্রাপ্ত বয়স্কা কিংবা বয়োবৃদ্ধা মহিলা

📄 অপ্রাপ্ত বয়স্কা কিংবা বয়োবৃদ্ধা মহিলা


যাদের হায়েয বন্ধ হয়ে গেছে কিংবা শুরু হয়নি তাদের স্বামীর মৃত্যুবরণ ছাড়াই যদি বিবাহ বন্ধন (তালাক, খোলা ইত্যাদির মাধ্যমে) বিচ্ছিন্ন হয় তাদের ইদ্দত হলো তিন মাস।

আল্লাহ তা'আলা বলেন- "তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের হায়েয হওয়ার সম্ভাবনা নেই, তাদের প্রসঙ্গে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে।” [সূরা তালাক: আয়াত-৪]

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যে মহিলার হায়েয অজানা কারণে বন্ধ

📄 যে মহিলার হায়েয অজানা কারণে বন্ধ


তার ইদ্দত হল এক বছর। নয় মাস গর্ভধারণের সময় হিসেবে আর তিন মাস ইদ্দতের জন্য।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যে মহিলার স্বামী নিখোঁজ

📄 যে মহিলার স্বামী নিখোঁজ


যদি স্বামীর জীবন-মরণ প্রসঙ্গে কোন সংবাদ পাওয়া না যায় তাহলে স্ত্রী তার আগমনের জন্য অপেক্ষা করবে। অথবা বিচারক সতর্কতামূলক কোন সময় বেঁধে দিবেন। সে সময়ের মধ্যে না আসলে সময় শেষ হওয়ার পর বিচারক তার মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্ত দিবেন। সে দিন থেকে স্ত্রী চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। ইদ্দত শেষে ইচ্ছা করলে অন্যত্র বিয়ে বসতে পারবে。

* তালাকপ্রাপ্তা ক্রীতদাসীর ইদ্দত হল দুই হায়েয পর্যন্ত। যদি অপ্রাপ্ত বয়স্কা অথবা বৃদ্ধা হয় তাহলে দুই মাস। আর গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত।

ফন্ট সাইজ
15px
17px