📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 জিহার

📄 জিহার


স্ত্রীকে বা তার কোন অঙ্গকে যাকে স্থায়ীভাবে বিবাহ করা হারাম তার সাথে বা তার কোন অঙ্গের সাথে তুলনা দেয়া। যেমন: স্বামীর কথা- তুমি আমার ওপর আমার মায়ের মতো অথবা তুমি আমার প্রতি আমার বোনের পিঠের ন্যায় ইত্যাদি।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 জিহার বাতিলকরণের রহস্য

📄 জিহার বাতিলকরণের রহস্য


জাহেলিয়াতের যুগে স্বামী স্ত্রীর প্রতি যে কোন কারণে গোস্বা হলে বলত: তুমি আমার প্রতি আমার মায়ের পিঠের ন্যায় আর স্ত্রী তালাক হয়ে যেত। অত:পর ইসলাম এসে মহিলাদেরকে এ বিপদ থেকে নিষ্কৃতি দান এবং সুস্পষ্টভাবে ব্যক্ত করল যে, জিহার করা এক নোংরা ও মিথ্যা কথা; কারণ এর কোন ভিত্তি নেই এবং স্ত্রী মা নয়, তাই মায়ের ন্যায় হারাম হবে না। আর ইসলাম এর বিধানকে বাতিল বলে ঘোষণা করেছে এবং জিহারকৃত স্ত্রীকে ততক্ষণ হারাম করে দিয়েছে যতক্ষণ স্বামী তার ভুলের মাশুল হিসেবে কাফফারা আদায় না করে。

* স্বামী তার স্ত্রীকে জিহার করে তার সাথে সহবাস করতে চাইলে যতক্ষণ জিহারের কাফফারা আদায় না করবে ততক্ষণ সহবাস করা হারাম।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 জিহারের হুকুম

📄 জিহারের হুকুম


১. আল্লাহ তা'আলা জিহারকে হারাম করে দিয়েছেন এবং জিহারকারীদের ভর্ৎসনা করেছেন। আল্লাহ তা'আলা ইরশাদ করেন- "তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তারা জেনে রাখুক তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা শুধু তারাই, যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।” [সূরা-৫৮ মুজাদালা: আয়াত-২]
২. কোন পুরুষ তার স্ত্রীকে জিহার করলে যতক্ষণ জিহারের কাফ্ফারা না আদায় করবে ততক্ষণ তার সাথে সহবাস করা হারাম।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 জিহারের কিছু পদ্ধতি

📄 জিহারের কিছু পদ্ধতি


১. বিনা শর্তে জিহার করা যেমন স্বামী তার স্ত্রীকে বলল, তুমি আমার নিকট আমার মার পিঠের মতো।
২. শর্তের সাথে জিহার করা। যেমন বলা, যখন রমযান মাস আসবে তখন তুমি আমার প্রতি আমার মায়ের পিঠের মতো।
৩. কিছু সময়ের জন্য জিহার করা। যেমন: বলা, তুমি আমার প্রতি আমার মায়ের পিঠের মতো শা'বান মাসে। যদি শা'বান মাস শেষ হয়ে যায় আর এর মধ্যে সহবাস না করে তবে জিহার শেষ হয়ে যাবে। আর যদি শা'বান মাসে সহবাস করে তবে তার প্রতি জিহারের কাফ্ফারা ফরজ হয়ে যাবে。

* স্বামী স্ত্রীকে জিহার করলে তার সাথে সহবাসের আগেই কাফ্ফারা আদায় করবে। আর যদি কাফফারা আদায়ের আগে সহবাস করে ফেলে তাহলে পাপী হবে এবং তার প্রতি কাফ্ফারা আদায় করা ফরজ হয়ে যাবে।

ফন্ট সাইজ
15px
17px