📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্ত্রীকে আটকিয়ে রাখার বিধান

📄 স্ত্রীকে আটকিয়ে রাখার বিধান


স্ত্রীর নিকট থেকে জোরপূর্বক মোহরানা থেকে কিছু বা পুরোটা নেয়ার উদ্দেশ্যে আটকিয়ে রাখা স্বামীর প্রতি হারাম। কিন্তু যদি স্ত্রী সুস্পষ্ট অশ্লীল কাজ তথা যেনায় লিপ্ত হয় তবে তখন হারাম হবে না।

আল্লাহ তা'আলার ঘোষণা- “হে মু'মিনগণ! বলপূর্বক মহিলাদের উত্তরাধিকার গ্রহণ করা তোমাদের জন্যে হালাল নয় এবং তাদেরকে আটকে রেখো না যাতে তোমরা তাদেরকে যা দিয়েছ তার কিয়দংশ নিয়ে নাও; কিন্তু তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতা করে। মহিলাদের সাথে সদ্ভাবে জীবন যাপন কর। অত:পর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন।” [সূরা-৪ নিসা: আয়াত-১৯]

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 খোলা তালাকের বিধান

📄 খোলা তালাকের বিধান


খোলা এক ধরনের বিচ্ছেদ চাই তা খোলা শব্দ দ্বারা হোক বা বিচ্ছেদ কিংবা বিনিময় অথবা মুক্তিপণ দ্বারা হোক। আর যদি তালাক শব্দ কিংবা পরোক্ষ কোন শব্দ তালাকের নিয়তে হয় তবে তালাক কার্যকর হবে। খোলা তালাকের পর স্বামী স্ত্রীকে ফেরত আনতে পারবে না। কিন্তু যদি আগে তিন তালাক না হয়ে থাকে তবে চাইলে নতুন করে বন্ধন ও মোহরানা দ্বারা বিবাহ করতে পারবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 খোলা তালাকের সময়

📄 খোলা তালাকের সময়


হায়েয ও পবিত্র সর্বাবস্থায় খোলা করা জায়েয আছে। আর খোলা তালাকপ্রাপ্তা এক হায়েয ইদ্দত পালন করবে। স্বামীর জন্য খোলাকৃতা স্ত্রীর অনুমতিক্রমে তাকে নতুন বন্ধন ও নতুন মোহরানা দ্বারা ইদ্দতের পর বিবাহ করতে পারবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 খোলা তালাক করে নেয়ার সম্পদ

📄 খোলা তালাক করে নেয়ার সম্পদ


যা মোহরানা হওয়ার জন্য জায়েয তা খোলা তালাকের বিনিময় হওয়া জায়েয। কাজেই, স্ত্রী যদি বলে আমাকে এক হাজার টাকা ইত্যাদি দ্বারা খোলা করে দাও এবং স্বামী করে তবে স্ত্রী ছোট বায়েন হয়ে যাবে। আর স্বামী এক হাজার টাকার হকদার হবে। আর যা মোহরানা দিয়েছিল তার চেয়ে অধিক গ্রহণ করা উচিত নয়।

ফন্ট সাইজ
15px
17px