📄 রাজা‘আত (প্রত্যাহার) বিশুদ্ধ হওয়ার জন্য শর্তসমূহ
১. তালাকপ্রাপ্তার সাথে সহবাস হয়েছে।
২. স্বামী যতগুলো তালাকের মালিক তার চেয়ে কম হওয়া। যেমন: তিন তালাকের কম।
৩. তালাক যেন কোন বিনিময়ে না হয়। যদি তালাক বিনিময়ে (খোলা তালাক) হয় তবে বায়েন হয়ে যাবে।
৪. প্রত্যাহার বিশুদ্ধ বিবাহ দ্বারা ইদ্দতের মধ্যেই হতে হবে।
📄 যার দ্বারা প্রত্যাহার কার্যকর হয়
তালাকপ্রাপ্তাকে প্রত্যাহার কথা দ্বারা হতে পারে। যেমন: আমি আমার স্ত্রীকে ফেরত নিলাম। অথবা স্বামী স্ত্রীকে ধরে.... ইত্যাদি ভাবে রেখে দেয়া। আবার কর্মের দ্বারাও হতে পারে। যেমন: ফেরত নেয়ার নিয়তে স্ত্রীর সাথে সহবাস... ইত্যাদি করা।
📄 তালাক ও প্রত্যাহারের জন্য সাক্ষী রাখার বিধান
তালাক দেয়া ও ফেরত নেয়ার সময় দু'জন সাক্ষী রাখা সুন্নাত। আর সাক্ষী ব্যতীত ও তালাক দেয়া ও ফেরত নেয়া বিশুদ্ধ। রাজ'য়ী তালাকপ্রাপ্তা যতক্ষণ ইদ্দতে থাকবে ততক্ষণ স্ত্রীই। আর পুনরায় ফিরিয়ে নেয়ার সময় শেষ হবে ইদ্দতের সময় শেষ হলেই।
* রাজ'আত তথা পুনরায় ফিরিয়ে নেয়ার সময় অভিভাবক, মোহরানা, স্ত্রীর সন্তুষ্টি এবং তাকে জানানো এসবের কোনই দরকার নেই।