📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 ঝুলন্ত তালাকের বিধান

📄 ঝুলন্ত তালাকের বিধান


যদি স্বামী স্ত্রীকে বলে তুমি যদি ছেলে সন্তান প্রসব কর তবে তুমি এক তালাক আর যদি কন্যা সন্তান প্রসব কর তবে তুমি দু' তালাক। অত:পর যদি ছেলে সন্তান প্রসবের পর কন্যা সন্তান প্রসব কর তবে প্রথমটি দ্বারা এক তালাকপ্রাপ্তা হবে আর দ্বিতীয়টি দ্বারা বায়েন হয়ে যাবে। আর তার ওপর কোন ইদ্দত পালন করা আবশ্যক হবে না।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 প্রসূতি অবস্থায় তালাকের বিধান

📄 প্রসূতি অবস্থায় তালাকের বিধান


স্বামীর জন্য গর্ভবতী স্ত্রীকে তালাক দেয়া জায়েয; কারণ গর্ভবতী অবস্থায় ইদ্দত হিসাব করা হয় না। আর স্ত্রী তালাক পাওয়ার সাথে সাথে ইদ্দত শুরু করতে পারবে। কিন্তু ঋতু অবস্থার এর বিপরীত; কেননা ঋতু অবস্থায় তালাক দিলে সাথে সাথে ইদ্দত শুরু করতে পারবে না।

ফন্ট সাইজ
15px
17px