📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 বিদা‘আতি তালাক

📄 বিদা‘আতি তালাক


শরিয়ত পরিপন্থী তালাক হলো বিদ'আতি তালাক। এটি আবার দু' ধরনের:

ক. সময়ের মাঝে বিদ'আত : যেমন : হায়েয বা প্রসূতি কিংবা যে তহুরে সহবাস করেছে এবং গর্ভধারণ এখনো সুস্পষ্ট হয়নি এমন অবস্থায় তালাক দেয়া। এভাবে তালাক দেয়া হারাম তবে তালাক কার্যকর হবে। আর এরূপ তালাকদাতা গুনাহগার হবে এবং তার প্রতি ওয়াজিব যদি তৃতীয় তালাক না হয় স্ত্রীকে ফিরিয়ে নেয়া। ঋতুবতী বা প্রসূতিকে ফিরিয়ে নিয়ে পবিত্র হওয়া পর্যন্ত রাখবে। অত:পর হায়েয বা ঋতু হয়ে পবিত্র হতে চাইলে তালাক দেবে। আর যে মিলনকৃত তহুরে তালাক দেবে সে হায়েয বা ঋতু হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবে এবং পবিত্র হওয়ার পর ইচ্ছা করলে তালাক দিবে।

১. আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর স্ত্রীকে হায়েয ঋতু অবস্থায় তালাক দেন। ওমর ফারুক (রা) এটি নবী করীম ﷺ এর নিকট উল্লেখ করলে রাসূলে করীম বলেন : “তাকে স্ত্রী ফিরিয়ে নিতে বল। অত:পর পবিত্র অথবা গর্ভবতী অবস্থায় যেন তালাক দেয়।” (মুসলিম হাদীস নং ১৪৭১)

২. আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দেন। ওমর ফারুক এ বিষয়ে রাসূলে নবী করীম-কে জিজ্ঞাসা করলে তিনি বলেন : “তাকে স্ত্রী ফিরিয়ে নিয়ে পবিত্র হওয়া পর্যন্ত রাখতে বল। এরপর যখন অন্য এক হায়েয হবে তারপর পবিত্র হবে তখন চাইলে তালাক দিবে অথবা রেখে দিবে।” (বুখারী, হাদীস নং ৫২৫১; মুসলিম, হাদীস নং ১৪৭১)

খ. সংখ্যায় বিদ'আত : যেমন : এক শব্দে (তুমি তিন তালাক) তিন তালাক দেয়া। অথবা আলাদাভাবে একই বৈঠকে তিন তালাক দেয়া। যেমন বলা : তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক। এ জাতীয় তালাক দেয়া হারাম তবে কার্যকর হবে এবং তালাকদাতা গুনাহগার হবে। কিন্তু এক শব্দে বা একাধিক শব্দে একই তহুরে তিন তালাক দিলে শুধুমাত্র এক তালাকই কার্যকর হবে তবে তালাকদাতা পাপী হবে。

* যদি স্ত্রী ছোট বা ঋতু বন্ধু হয়ে গেছে কিংবা সহবাস হয়নি এমন হয়, তাহলে তার বিষয়ে সুন্নাতি ও বিদআতি যে কোন তালাক প্রযোজ্য এবং যখন ইচ্ছা তখন তালাক দিতে পারে।

ফন্ট সাইজ
15px
17px