📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সুন্নাতি তালাক

📄 সুন্নাতি তালাক


স্বামী তার স্পর্শকৃতা স্ত্রীকে যে তহুরে (পবিত্রতায়) তার সাথে সহবাস করেনি এক তালাক দেয়। স্বামী এ অবস্থায় স্ত্রীকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারবে। ইদ্দত হচ্ছে তিন হায়েয বা ঋতু যদি ইদ্দত শেষ হয়ে যায় এবং ফিরিয়ে না নেয় তবে এক তালাকে ছোট বায়েন হয়ে যাবে। নতুন বন্ধন ও মোহরানা ব্যতীত ফিরিয়ে নিতে পারবে না। আর যদি ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নেয় তবে সে তার স্ত্রীই থেকে যাবে।

* আর যদি দ্বিতীয় তালাক দিতে চায় তবে প্রথম তালাকের মতো তালাক দেবে। অত:পর যদি ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নেয় তবে স্ত্রীই থেকে যাবে। আর যদি ইদ্দতের মধ্যে ফিরিয়ে না নেয় তবে দ্বিতীয় তালাকে ছোট বায়েন হয়ে যাবে। নতুন করে বন্ধন ও মোহরানা ব্যতীত তার জন্য হালাল হবে না。

* এরপর যদি আগের মতো তৃতীয় তালাক দেয় তবে স্ত্রী তালাকে বড় বায়েন তালাক হয়ে যাবে। যতক্ষণ স্ত্রীর অন্যত্র সহীহ বিবাহ না হবে ততক্ষণ সে প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এ পদ্ধতিতে ও ধারাবাহিক তালাক দেয়া সংখ্যার দিক থেকে সুন্নাতি তালাক এবং সময়ের দিক থেকেও সুন্নাতি তালাক।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সুন্নাতি তালাকের আরো পদ্ধতি

📄 সুন্নাতি তালাকের আরো পদ্ধতি


স্ত্রীর গর্ভধারণ সুস্পষ্ট হওয়ার পর এক তালাক দেয়া। আর যদি স্ত্রী এমন হয় যার হায়েয বা ঋতু হয় না তবে যে কোন সময় তালাক দিতে পারবে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন- “তালাকে-রাজ’য়ী হলো দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সাথে ত্যাগ করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের নিকট থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ বিষয়ে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অত:পর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে (খোলা তালাক করে) অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন গুনাহ নেই। এ হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম করবে, তারাই হলো জালেম। তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয় বার) তালাক দেয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ব্যতীত অপর কোন স্বামীর সাথে (বিশুদ্ধ উপায়ে) বিবাহ করে না নেবে, তার জন্য হালাল নয়। অত:পর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় (বা মৃত্যুবরণ করে) তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করতে কোন গুনাহ নেই, যদি আল্লাহর বিধান বজায় রাখতে ইচ্ছা থাকে। আর এ হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা বুঝতে পারে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।" [সূরা-২ বাকারা: আয়াত-২২৯-২৩০]

* অত:পর যখন তালাক পূর্ণ হবে এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তখন স্বামীর জন্য সুন্নাত হলো স্ত্রীকে তার ও স্বামীর অবস্থার আলোকে কিছু খরচ দেয়া এটি স্ত্রীর অন্তরের প্রশান্তির জন্য এবং তার কিছু অধিকার আদায়ের লক্ষ্যে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন- "আর তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেয়া মুত্তাকী ব্যক্তিবর্গের ওপর কর্তব্য।" [সূরা-২ বাকারা: আয়াত-২৪১]

ফন্ট সাইজ
15px
17px