📄 হারানো স্বামী-স্ত্রীর হুকুম
যদি হারিয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী অন্যত্র বিবাহ করে এবং দ্বিতীয় স্বামীর সাথে সহবাসের আগেই প্রথম স্বামী উপস্থিত হয়, তাহলে সে প্রথম স্বামীরই থাকবে। আর সহবাসের পর হলে দ্বিতীয় স্বামীর তালাক ব্যতীত প্রথম স্বামী আগের আকুদ দ্বারাই গ্রহণ করবে। তবে ইদ্দত পূরণ করার পর তার সাথে মিলন করবে। আর প্রথম স্বামী দ্বিতীয় জন থেকে তার দেয়া মোহরানা নিয়ে স্ত্রীকে দ্বিতীয় স্বামীর কাছে রেখেও দিতে পারে।
📄 স্বামী-স্ত্রীর কোন একজন বেনামাযী হলে তার বিবাহের হুকুম
১. যদি স্বামী বেনামাযী হয় তাহলে স্ত্রীর জন্যে তার সাথে ঘর-সংসার করা না জায়েয। আর স্বামীর প্রতি তার সাথে সহবাস করা হারাম; কারণ সালাত ছেড়ে দেয়া কুফরি। আর কোন কাফেরের জন্য কোন মুসলিমা নারীর প্রতি কর্তৃত্ব থাকে না। আর যদি স্ত্রী সালাত ত্যাগকারী হয়, তবে আল্লাহর নিকট তওবা না করলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব; কারণ সে কাফের মহিলা。
২. আর যদি আক্বদের সময় স্বামী-স্ত্রীর উভয়ে নামাযি হয়, তবে আকদ বিশুদ্ধ। কিন্তু যদি স্ত্রী নামাযি হয় আর স্বামী বেনামাযি কিংবা স্বামী নামাযি আর স্ত্রী বেনামাযি হয় এবং আক্বদ হয়ে থাকে তাহলে নতুন করে বিবাহের আকদ করা ওয়াজিব; কারণ তাদের একজন আক্বদের সময় কাফের ছিল, আর আক্বদ বিশুদ্ধ হওয়ার জন্য উভয়কে মুসলিম হওয়া শর্ত。
কোন নারীকে তার বোনের রাজ'য়ী তালাকের ইদ্দত পালনকালে বিবাহ করলে বিবাহ বাতিল হবে। আর যদি তালাকে বায়েনার ইদ্দত হয় তবে বিবাহ করা হারাম।