📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 শরিয়তী পর্দার পদ্ধতি

📄 শরিয়তী পর্দার পদ্ধতি


১. মহিলার পর্দা যেন তার গোটা দেহ আবৃত করে। এমন কাপড়ের হয় যেন ভেতরের কিছু প্রকাশ না পায়। ঢিলেঢালা হতে হবে যেন আঁটসাঁট না হয়। নকশি করা যেন না হয়, যার ফলে পুরুষদের দৃষ্টিকে আকষর্ণ করবে। বাইরে যাওয়ার সময় কোন প্রকার আতর-সেন্ট ব্যবহার করবে না। আর বস্ত্র যেন খ্যাতির জন্য এবং কোন পুরুষ বা কাফের নারীদের সদৃশ না হয়। আর তাতে কোন প্রকার ক্রশ চিহ্ন ও ছবি যেন না থাকে。

২. প্রতিটি সাবালক মুসলিমা মহিলা প্রতি শরিয়তী পর্দা করা ফরজ। আর তা হচ্ছে মহিলা ঐ সব অঙ্গ-প্রত্যঙ্গ যা দেখলে পুরুষেরা ফেৎনায় পতিত হয়। যেমন: চেহারা, হাতের তালুদ্বয়, চুল, ঘাড়, পা, পায়ের নলা, হাতের বাহু ইত্যাদি। কারণ আল্লাহ তা'আলা ঘোষণা করেন- "তোমরা তাঁর [নবী করীম-এর] স্ত্রীগণের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।" [সূরা আহযাব: আয়াত-৫৩]

৩. মহিলার জন্য চাকুরি ক্ষেত্রে, স্কুল-মাদরাসা, হাসপাতাল ইত্যাদিতে গাইয়ে মুহাররাম পুরুষের সাথে অবাধ মেলামেশা করা হারাম। আরো হারাম হলো বেপর্দায় চলাফেরা করা এবং স্বামী ব্যতীত অন্যের জন্য তার আকর্ষণীয় অঙ্গরাজ ও সৌন্দর্যপ্রকাশ করা; কারণ এর মধ্যে রয়েছে অনেক ফেৎনা-ফাসাদ。

৪. মহিলার প্রতি ফরজ হলো যারা তার মাহররাম না তাদের নিকট পর্দা করা। যেমন : দুলাভাই, চাচাত ও মামাত এবং খালাত ইত্যাদি ভাইয়েরা। এরা তার মাহররামের অন্তর্ভুক্ত নয়।

ফন্ট সাইজ
15px
17px