📄 অনুপস্থিত স্বামীর আগমনের পদ্ধতি
অনুপস্থিত স্বামীর জন্য সুন্নাত নিয়ম হলো হঠাৎ করে বাড়িতে না আসা বরং তার আসার সময় আগেই জানিয়ে দেয়া; যাতে করে স্ত্রী সুন্দরভাবে সাজগোজ ও পরিপাটি করে স্বামীকে সাদরে অভ্যর্থনা জানাতে পারে। আর মাথার এলোমেলো চুল পরিপাটি-সিঁথী ও নাভির নিচের লোম পরিষ্কার করতে পারে।
📄 গাইরে মুহাররামা সাথে মুসাফাহা-করমর্দন করার হুকুম
স্ত্রী ও মুহাররামাত মহিলাদের ছাড়া অন্য কোন অপরিচিত মহিলার সাথে মুসাফাহা-করমর্দন ও একাকি নির্জনে হওয়া হারাম। আর মুহাররামাত হলো যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। চাই আত্মীয়তার জন্যে হোক বা স্তন্যপানের কিংবা বৈবাহিক কারণে হোক।
* স্বামীর ভাই, চাচা, মামা এবং চাচাত-মামাত-ফুফাত ভাইদের জন্য ভাবী, চাচী, মামী ও চাচাত-মামাত-ফুফাত ভাবীদের সাথে মুসাফাহা করা না জায়েয; কারণ তারা সকলেই আজনবী মহিলা তথা মুহাররামাত নয় এবং ভাই ও অন্যান্যরা স্ত্রীর জন্য মুহাররাম নেই。
* কোন আজনবী মহিলার সাথে মুসাফাহা করা না জায়েয এবং এর চেয়ে আরো জঘন্য হলো চুমা দেয়া। চাই সে মহিলা যুবতী হোক বা বুড়ি হোক আর মুসাফাহাকারী যুবক হোক বা বয়স্ক ব্যক্তি হোক। আর হাতে কোন পর্দা দ্বারা হোক বা পর্দা ছাড়া হোক। কারণ রাসূলে করীম (সা) বলেন- "আমি কোন মহিলার সাথে মুসাফাহা তথা করমর্দন করি না।" (হাদীসটি সহীহ, নাসাঈ হাদীস নং ৪১৮১, ইবনে মাজাহ হাদীস নং ২৮৭৪)
* মুসলিমা মহিলার জন্য তার কোন অপরিচিত পুরুষের সাথে মুসাফাহা করা হারাম। আরো হারাম হলো কোন আজনবী যেমন ড্রাইভারের সাথে একাকী গাড়িতে আরোহণ করা。
* কারো সামনে স্বামী-স্ত্রীর সহবাস করা হারাম। আরো হারাম নিজেদের মিলনতথ্য কারো নিকট ফাঁস করা; কারণ রাসূল করীম বলেন: "শেষ বিচার দিবসে আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য ব্যক্তি হলো ঐ পুরুষ, যে নিজের স্ত্রীর সাথে সহবাস করে এবং স্ত্রীও তার সঙ্গে মেলামেশা করে। অত:পর স্ত্রীর গোপন রহস্য ফাঁস করে।” (মুসলিম: হাদীস নং ১৪৩৭)
📄 স্বামী স্ত্রীকে সহবাসের জন্যে ডাকার পর না আসলে তার হুকুম
যখন স্বামী স্ত্রীকে বিছানায় ডাকবে তখন তার ডাকে সাড়া দেয়া স্ত্রীর প্রতি আবশ্যক ও বিরত থাকা হারাম।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে করীম ﷺ বলেছেন: “যখন স্বামী স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে আসতে অস্বীকার করে। ফলে স্বামী তার প্রতি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে। তখন সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা সে স্ত্রীর প্রতি লা'নত করতে থাকে।” (বুখারী: হাদীস নং ৩২৩৭, মুসলিম: হাদীস নং ১৪৩৬)
📄 মাহররাম পুরুষ ব্যতীত মহিলার সফরের বিধান
মাহররাম ব্যতীত মহিলার প্রতি একাকী ভ্রমণ করা হারাম। চাই ভ্রমণ গাড়িতে বা বিমানে কিংবা পানি জাহাজ-স্টীমারে অথবা রেলগাড়িতে হোক বা অন্য কিছুতে হোক; কারণ রাসূল করীম বলেন: "মাহররাম পুরুষ ব্যতীত যেন মহিলা ভ্রমণ না করে। আর তার সাথে মাহররাম না থাকা অবস্থায় যেন কোন পুরুষ তার নিকট প্রবেশ না করে।" (বুখারী: হাদীস নং ১৮৬২ মুসলিম: হাদীস নং ১৩৪১)