📄 বিবাহের অলিমা
বিবাহের অলিমা: স্বামী-স্ত্রীর একত্রে হওয়ার জন্য বর পক্ষের আয়োজিত বিশেষ ভোজের অনুষ্ঠানকে অলিমা বলে।
📄 অলিমার সময়
বিবাহ বন্ধনে হওয়ার সময় বা পরে কিংবা বাসর ঘরের সময় অথবা পরে। এটি মানুষের প্রথা ও রীতি অনুযায়ী রাত্রে বা দিনে হবে।
📄 অলিমার হুকুম
১. স্বামীর প্রতি বৌভাত করা ওয়াজিব। ধনী-গরিবের অবস্থা বুঝে একটি বা তার বেশি গরু ও ছাগল দ্বারা বৌভাত করা সুন্নাত। বৌভাত ও অন্যান্য অনুষ্ঠানে অপব্যয় করা হারাম।
২. বৌভাতের অনুষ্ঠানে গরীব হোক বা ধনী হোক সৎ ব্যক্তিদের দাওয়াত করতে হবে। বৌভাত যে কোন হালাল খাবার দ্বারা করা জায়েয। গরীব-মিসকীনদের দাওয়াত না করে শুধুমাত্র ধনীদের দাওয়াত করা হারাম।
৩. ধনবান ও স্বচ্ছ ব্যক্তিদের নিজেদের সম্পদ দ্বারা বিবাহের অলিমায় অংশগ্রহণ করা মুস্তাহাব।
📄 বৌভাতের দাওয়াত গ্রহণ করার হুকুম
বৌভাতের দাওয়াতকারী যদি মুসলিম হয়, দাওয়াত নির্দিষ্ট করে দেয়, প্রথম দিনে হয় এবং কোন তার ওজর না থাকে ও এমন কোন শরিয়ত বিরোধী কাজ-কর্ম না হয় যা পরিবর্তন করতে অক্ষম, তবে দাওয়াত গ্রহণ করা ওয়াজিব।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলে করীম বলেছেন: "যদি তোমাদের কেউ (অলিমার) দাওয়াতে আমন্ত্রিত হয়, তবে সে যেন তা গ্রহণ করে। আর যদি রোযাদার হয় তবে যেন তার জন্য দোয়া করে। আর রোযাদার না হলে খাবার খাবে।" (মুসলিম: হাদীস নং ১৪৩১)