📄 মোহরানা
বিবাহের আক্বদের (বন্ধনের) জন্য স্বামীর প্রতি ফরজ বিনিময়।
মোহরানা: ইসলাম নারী জাতির মর্যাদা উচ্চ করেছে। তাদেরকে মালিকানা হওয়ার অধিকার দিয়েছে। আর বিবাহের সময় তাদের জন্য মোহরানাকে ফরজ করে দিয়েছে। মোহরানা তার অধিকার হিসেবে নির্ধারণ করেছে যা দ্বারা পুরুষ তাকে সম্মানিত করে। এটি দ্বারা তার অন্তরে পূর্ণ ভালোবাসা ও মর্যাদার বহিঃপ্রকাশ এবং তার থেকে তৃপ্তি লাভের বিনিময়। এ দ্বারা তার মনে আনন্দ আসে এবং তার প্রতি পুরুষের কর্তৃত্বের ওপর সন্তুষ্টি হাসিল করে।
আল্লাহ তা'আলা ঘোষণা করেন- "আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে কোন অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।" [সূরা-৪ আন নিসা : আয়াত-৪]
📄 মোহরানা দেয়ার হুকুম
মোহরানা মহিলার হক-অধিকার যা পুরুষকে তার গুপ্তাঙ্গ বৈধ করার জন্য প্রদান করা তার প্রতি ফরজ। আর তার সন্তুষ্টি ব্যতীত তা থেকে কোন অংশ নেয়া কারো জন্য বৈধ নয়। তার ক্ষতি না হলে এবং দরকার না থাকলে শুধুমাত্র বাবার জন্য মোহরানা থেকে গ্রহণ করা বৈধ যদিও সে অনুমতি না দেয়।
📄 মোহরানার পরিমাণ
১. মহিলাদের মোহরানা কম ও সহজ হওয়াটাই সুন্নাত। সর্বোত্তম মহর হলো যা আসান ও আদায়ে সহজ। আর অধিক পরিমাণ মহর কখনো স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হওয়ার কারণও হতে পারে। মহর অপচয় ও গর্ব-অহঙ্কারের সীমা পর্যন্ত পৌঁছলে এবং ঋণের বোঝায় স্বামীর ঘাড় ভারী হলে হারাম।
আবু সালামা ইবনে আব্দুর রহমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম-এর স্ত্রী আয়েশা (রা)-কে জিজ্ঞাসা করি। আল্লাহর রাসূলের মোহরানা কত ছিল? তিনি বলেন: রাসূলে করীম ﷺ-এর স্ত্রীগণের মোহরানা ছিল সাড়ে বারো উকিয়া। ---- যার পরিমাণ হলো পাঁচশত দিরহাম। আর এটি হলো রাসূলে করীম ﷺ-এর স্ত্রীগণের মোহরানা।" (মুসলিম হাদীস, নং ১৪২৬)
২. রাসূলে করীম ﷺ-এর স্ত্রীগণের মোহরানা ছিল পাঁচশত দিরহাম (১৩১ ভরি-তোলা তথা ১৫২৭.৪৬ গ্রাম রূপা)। আর তাঁর কন্যাদের মোহরানা ছিল চারশত দিরহাম (১০৫ ভরি-তোলা তথা ১২২৪.৩ গ্রাম রূপা)। আমাদের জন্য রাসূল করীম-এর মাঝেই রয়েছে সর্বোত্তম নমুনা ও আদর্শ।
📄 মোহরানার শ্রেণীভেদ
যে সব জিনিসের মূল্য রয়েছে তা মোহরানা ধার্য করা বিশুদ্ধ যদিও পরিমাণে কম হোক না কেন। মহরের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা নেই। যদি স্বামী গরীব হয় তবে স্ত্রীর মহর হিসেবে কোন উপকারী জিনিস করতে পারে। যেমন: কুরআন শিক্ষা অথবা খিদমত ইত্যাদি। পুরুষ তার দাসীকে আযাদ করে তাই মহর নির্ধারণ করতে পারে এবং দাসী স্ত্রীতে পরিণত হবে।