📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 কাফের স্বামী-স্ত্রীর দু'জনের কোন একজন ইসলাম গ্রহণ করলে তার হুকুম

📄 কাফের স্বামী-স্ত্রীর দু'জনের কোন একজন ইসলাম গ্রহণ করলে তার হুকুম


যখন কাফের স্বামী-স্ত্রীর দু'জনের কোন একজন সহবাসের পর ইসলাম গ্রহণ করবে তখন বিবাহ স্থগিত থাকবে। স্বামী ইসলাম গ্রহণ করলে যদি স্ত্রী তার ইদ্দতের মধ্যেই ইসলাম গ্রহণ করে, তবে সে তার স্ত্রীই থেকে যাবে। আর যদি স্ত্রী ইসলাম গ্রহণ করে এবং তার ইদ্দত শেষ হয়ে যায় আর স্বামী ইসলাম গ্রহণ না করে, তবে স্ত্রীর জন্য অন্য স্বামীকে বিবাহ করা বৈধ। আর যদি স্ত্রী পূর্বের স্বামীকে ভালোবাসে তাহলে অপেক্ষা করবে। যদি স্বামী ইসলাম গ্রহণ করে তবে সে তার স্ত্রীই রয়ে যাবে, নতুন করে আক্বদ, বিবাহ ও মোহরানার দরবার হবে না। কিন্তু স্ত্রী স্বামীকে ইসলাম গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে সহবাসের সুযোগ দিবে না।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্বামী-স্ত্রীর কোন একজন মুরতাদ (ধর্মত্যাগী) হয়ে গেলে তাদের বিবাহের হুকুম

📄 স্বামী-স্ত্রীর কোন একজন মুরতাদ (ধর্মত্যাগী) হয়ে গেলে তাদের বিবাহের হুকুম


যখন স্বামী-স্ত্রী উভয়ে বা একজন মুরতাদ (দ্বীন ত্যাগকারী) হয়ে যায়, যদি সহবাসের পূর্বে হয় তবে বিবাহ বাতিল। আর যদি সহবাসের পরে হয়, তবে ইদ্দত শেষ হওয়ার ওপর স্থগিত থাকবে। যদি যে মুরতাদ হয়েছে সে তওবা করে তাহলে দু'জনেই পূর্বের বিবাহের ওপরেই অটল থাকবে। আর যদি তওবা না করে তবে মুরতাদ হওয়ার সময় থেকে ইদ্দত শেষে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্বামী ইসলাম গ্রহণ করলে তার অবস্থাসমূহ

📄 স্বামী ইসলাম গ্রহণ করলে তার অবস্থাসমূহ


১. যদি স্বামী ইসলাম গ্রহণ করে আর স্ত্রী আহলে কিতাবের হয় তবে বিবাহ অবশিষ্ট থাকবে। আর যদি স্ত্রী আহলে কিতাবের না এমন কাফের মহিলা হয়, তবে ইসলাম গ্রহণ করলে উত্তম, আর না হয় তার থেকে বিচ্ছেদ হয়ে যাবে।
২. যদি কাফির ইসলাম গ্রহণ করে আর তার অধীনে চার জনের অধিক স্ত্রী থাকে এবং তারাও ইসলাম গ্রহণ করে অথবা তারা আহলে কিতাবের হয়, তবে তাদের মধ্যকার চার জনকে এখতিয়ার করবে আর অবশিষ্টদের থেকে আলাদা হয়ে যাবে।
৩. যদি কাফের ইসলাম গ্রহণ করে আর তার অধীনে দু' বোন থাকে, তবে যে কোন একজনকে এখতিয়ার করবে। আর যদি ফুফু ও ভাতিজী কিংবা খালা ও ভাগিনীকে এক সাথে বিবাহ করে থাকে, তবে যে কোন একজনকে এখতিয়ার করবে। আর যে কেউ ইসলাম গ্রহণ করবে তার প্রতি ইসলামের বিবাহ ও অন্যান্য হুকুম আরোপ হবে।

আল্লাহ তা'আলা ঘোষণা করেন- "আর যে ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন খোঁজ করবে তা তার থেকে গ্রহণ করা হবে না। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত হবে।" [সূরা আলে ইমরান: আয়াত-৮৫]

ফন্ট সাইজ
15px
17px