📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 বাড়িতে গোসলখানা নির্মাণ করা ওয়াজিব

📄 বাড়িতে গোসলখানা নির্মাণ করা ওয়াজিব


স্বামী-স্ত্রীর ওপর ওয়াজিব যে, তারা বাড়িতে গোসলখানা নির্মাণ করবে। আর বাজারের হাম্মামে স্ত্রীকে প্রবেশ করার অনুমতি থেকে বিরত থাকবে। কেননা, এটা হারাম। এ বিষয়ে অনেক হাদীস বর্ণিত আছে:

প্রথম হাদীস: জাবির বিন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম ﷺ বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার স্ত্রীকে হাম্মাম বা গোসলখানা প্রবেশ না করায় এবং যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে তার স্ত্রীকে যেন লুঙ্গী ব্যতীত হাম্মামে প্রবেশ না করায় এবং যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী সে যেন এমন দস্তরখানায় না বসে যেখানে মদ আপ্যায়ন করা হয়। (হাকিম, ৪/২৮৮; তিরমিযী, আহমদ, ৩/৩৩৯)

দ্বিতীয় হাদীস: উম্মু দারদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাম্মাম বা গোসলখানা থেকে বের হলাম। অতঃপর রাসূলে করীম ﷺ আমার সাথে সাক্ষাৎ করলেন। তিনি বললেন: হে উম্মে দারদা! কোথা থেকে এসেছ? আমি বললেন: হাম্মাম থেকে। নবী করীম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। এমন কোন নারী নেই যে আপন ঘর ছাড়া অন্যের বাড়িতে তার কাপড় খুলবে, কিন্তু সে আল্লাহ ও তার মধ্যেকার সমস্ত পর্দাকে বিনষ্ট করে ফেলে। (মুসনাদে আহমদ, ৬/৩৬১-৩৬২)

তৃতীয় হাদীস: আবুল মালীহ থেকে বর্ণিত, তিনি বলেন, শামবাসীদের কতিপয় নারী আয়েশা (রা)-এর নিকট আগমন করল। অতঃপর আয়েশা (রা) বললেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল: আমরা শাম অঞ্চল থেকে এসেছি। তিনি বললেন: সম্ভবত তোমরা আল-কুরাহ শহরের, যার নারীরা হাম্মামে প্রবেশ করে? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, কিন্তু আমি রাসূলে করীম-কে বলতে শুনেছি এমন কোন নারী যে তার কাপড়কে অন্যের বাড়িতে খুলে সে আল্লাহ ও তার মাঝে যা আছে তাকে ছিঁড়ে ফেলে। (আবু দাউদ, তিরমিযী, ইবনু মাযাহ, দারেমী)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 উপভোগের গোপনসমূহ প্রকাশ করা হারাম

📄 উপভোগের গোপনসমূহ প্রকাশ করা হারাম


সহবাস বিষয়ক যাবতীয় গোপনসমূহ প্রকাশ করা উভয়ের জন্য হারাম। এ বিষয়ে দু'টি হাদীস রয়েছে:

প্রথম হাদীস: রাসূলে করীম-এর বাণী- শেষ বিচার দিবসে আল্লাহর নিকট মানুষের মধ্যে সবচেয়ে ঐ ব্যক্তি এবং ঐ নারী নিকৃষ্ট, যারা উভয়ে মেলামেশা করে, অতঃপর মানুষের নিকট তার গোপনীয়তা প্রকাশ করে। (ইবনু আবী শায়বাহ, ৭/৬৭/১; ইমাম মুসলিম, ৪/১৫৭)

দ্বিতীয় হাদীস: আসমা বিনতে ইয়াযীদ থেকে বর্ণিত যে, একদা তিনি রাসূলে করীম ﷺ-এর নিকট অবস্থান করছিলেন এবং সেখানে পুরুষ ও নারীরা বসা অবস্থায় ছিল। রাসূলে করীম বললেন, সম্ভবত কোন পুরুষ স্ত্রীর সাথে যা করে অপরকে বলে দেয় এবং কোন স্ত্রী স্বামীর সাথে যা করে তা বলে দেয়? অতঃপর সবাই চুপ থাকল, জবাব দিল না। আমি বললাম: আল্লাহর শপথ হ্যাঁ, হে আল্লাহর রাসূল! নিশ্চয় নারী ও পুরুষগণ অবশ্যই তা করে। তিনি বললেন: কাজেই তোমরা এরূপ কখনোই করবে না। কেননা, তা সেই পুরুষ শয়তানের মতো যে নারী শয়তানের সাথে রাস্তায় সাক্ষাৎ করল। অতঃপর তার সাথে সহবাস করল এমতাবস্থায় যে, মানুষেরা তা অবলোকন করছে। (মুসনাদে আহমদ, আবু দাউদ, ১/৩৩৯)

ফন্ট সাইজ
15px
17px