📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 বাসর রাতে স্ত্রীর সাথে ভালো আচরণ করা

📄 বাসর রাতে স্ত্রীর সাথে ভালো আচরণ করা


যখন কোন স্বামী তার নতুন বিবাহিত স্ত্রীর নিকট বিবাহের প্রথম (বাসর) রাতে গমন করবে তখন তার জন্য মুস্তাহাব হলো, সে স্ত্রীর সাথে উত্তম আচরণ করে বন্ধুত্ব গড়ে তুলবে এবং তার নিকট শরবত বা অন্য কিছু দিবে।

আসমা বিনতে ইয়াযিদ বিন সাকান থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহর জন্য আয়েশাকে তেল মালিশ করে দিলাম। অতঃপর নবী করীম ﷺ এর নিকট আসলাম। তারপর তাকে খোলা অবস্থায় স্পষ্ট দেখার জন্য তাঁকে ডাকলাম। কাজেই তিনি আসলেন অতঃপর তার পাশে বসলেন। তারপর দুধের বড় একটি পাত্র নিয়ে আসলে তিনি তা পান করলেন, তারপর তিনি তাঁর দিকে অগ্রসর হলেন, অতঃপর তিনি মাথা নিচু করলেন এবং অগ্রসর হলেন। আসমা বলেন, আমি তাকে ধমক দিলাম এবং বললাম : তুমি নবী করীম-এর হাত থেকে গ্রহণ কর। তিনি বলেন, তারপর সে গ্রহণ করল এবং কিছু পরিমাণ পান করল। তারপর নবী করীম তাকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমার বান্ধবীকে দিব। আসমা (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! বরং তা আপনি গ্রহণ করুন ও পান করুন। অতঃপর আপনার হাত থেকে তা আমাকে দিন। তিনি তা গ্রহণ করলেন, অতঃপর পান করলেন, তারপর আমার উরুদ্বয়ের উপর রাখলাম। অতঃপর আমি তাকে ঘুরাতে লাগলাম ও আমার ঠোঁট দ্বারা তা অনুসরণ করতে লাগলাম যেন নবী করীম-এর পান করা পাই। অতঃপর নবী আমার সাথে উপস্থিত নারীদের উদ্দেশ্য করে বললেন, তাদেরকে তুমি দাও, তারা বললেন, আমরা তা ইচ্ছা পোষণ করি না, অতঃপর নবী করীম বললেন, তারা ক্ষুধা ও মিথ্যা একত্রিত করে না।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্ত্রীর মাথায় হাত রাখা ও তার জন্য দোয়া প্রার্থনা করা

📄 স্ত্রীর মাথায় হাত রাখা ও তার জন্য দোয়া প্রার্থনা করা


স্বামী তার হাতকে স্ত্রীর মাথার সামনে স্থাপন করবে এবং আল্লাহ তা'আলার নাম নিয়ে দোয়া করবে। হাদীসে বর্ণিত দোয়া পাঠ করবে। নবী করীম ﷺ ইরশাদ করেন, তোমাদের কেউ যখন কোন নারীকে বিবাহ করবে অথবা চাকর খরিদ করবে, সে যেন তার কপাল ধরে এবং আল্লাহ আযযা ওয়া জাল্লা-এর নাম পাঠ করে ও বরকতের দোয়া প্রার্থনা করে। আর যেন সে বলে, হে আল্লাহ! আমি আপনার নিকট তার সার্বিক কল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি। আর তার অকল্যাণ ও যে অকল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর যখন উট খরিদ করবে তখন তার চূট বা চূড়া ধরবে এবং অনুরূপ বলবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্বামী-স্ত্রী উভয় একসাথে সালাত আদায় করা

📄 স্বামী-স্ত্রী উভয় একসাথে সালাত আদায় করা


আর মুস্তাহাব কাজ হলো যে, তারা উভয়ে এক সাথে দুই রাক'আত সালাত আদায় করবে। কেননা এটা সালাফ থেকে বর্ণিত আছে। আর এ বিষয়ে দু'টি হাদীস বর্ণিত আছে।

প্রথম হাদীস: আবূ উসাইদের মাওলা আবূ সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দাস অবস্থায় বিবাহ করলাম। অতঃপর নবী করীম ﷺ-এর সাহাবীদের (রা) একটি ছোট দলকে আমন্ত্রণ করলাম। তাদের মধ্যে ইবনে মাসউদ, আবূ যার এবং হুযাইফা (রা) হাজির ছিলেন। তিনি বলেন, সালাতের ইক্কামাত দেয়া হল। তিনি বলেন, অতঃপর আবূ যার সামনে যেতে আরম্ভ করলেন, অতঃপর তাঁরা বললেন, সাবধান! যাবেন না। তিনি বললেন, অনুরূপ কি? তাঁরা বললেন, হ্যাঁ। তিনি বলেন, আমি তাদের সামনে গমন করলাম। অথচ আমি ছিলাম একজন দাস। অতঃপর তাঁরা আমাকে উপদেশ দিয়ে বললেন, যখন তোমার স্ত্রী তোমার নিকট আসবে তখন দুরাক'আত সালাত আদায় করবে। তারপর তোমার নিকট যে প্রবেশ করেছে আল্লাহর নিকট তার কল্যাণ কামনা করবে এবং তার যাবতীয় অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করবে। তারপর তোমার ও তোমার স্ত্রীর বিষয়।

দ্বিতীয় হাদীস: শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি আসল, তাকে আবূ হুরাইয বলে সম্বোর্ডন করা হতো। তারপর তিনি বলেন, আমি একজন যুবতী কুমারী নারীকে বিবাহ করেছি। আর আমি আশংকা করছি যে, সে আমাকে সন্তুষ্টি করতে পারবে না। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বললেন, নিশ্চয় বন্ধুত্ব ও ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, আর ক্রোধ অসন্তুষ্টি শয়তানের পক্ষ থেকে। শয়তান ইচ্ছা করছে যে, আল্লাহ তোমাদের জন্য যা জায়েয করেছেন তা সে তোমাদের নিকট ঘৃণা সৃষ্টি করবে। কাজেই সে যখন তোমার নিকট আগমন করবে তখন তাকে জামা'আত সহকারে তোমার পেছনে দু' রাক'আত সালাত আদায় করতে আদেশ করবে। ইবনে মাসউদ (রা)-এর অন্য এক বর্ণনায় অতিরিক্ত আছে, তিনি বলেছেন, তুমি বল- আল্লাহুম্মা বারিক লী ফী আহলী, অবারিক লাহুম ফীয়্যা। আল্লাহুম্মাজ মা' বাইনানা মা জামা'তা বিখাইরিন, অফাররিক বাইনানা ইজা ফাররাক্বতা ইলা খাইরিন। অর্থাৎ- হে আল্লাহ! আমার জন্য আমার পরিবারে বরকত দান করুন এবং তাদের স্বার্থে আমার মাঝে বরকতময় করে দিন। হে আল্লাহ! আপনি যা ভালো একত্রিত করেছেন তা আমাদের মাঝে একত্রিত করুন। আর যখন মঙ্গলের দিকে বিচ্ছেদ করবেন তখন আমাদের মাঝে বিচ্ছেদ করুন। (তাবরানী, ৩/১২/২)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সহবাসের সময় পঠিত দোয়া

📄 সহবাসের সময় পঠিত দোয়া


স্বামী-স্ত্রী যখন সহবাস করবে তখন তার জন্য এ দোয়া বলা আবশ্যক।
বিসমিল্লাহি, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, অজান্নিবিশ শাইতানা মা রাজাক্বতানা।
রাসূলে করীম ইরশাদ করেন, আল্লাহ তা'আলা যদি তাদের মাঝে সন্তান সৃষ্টি করার ফয়সালা করেন, তাহলে শয়তান তাকে কখনো কোনরূপ ক্ষতি সাধন করতে পারবে না। (সহীহ বুখারী, ৯/১৮৭)

ফন্ট সাইজ
15px
17px