📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 বিবাহের শুভেচ্ছা বিনিময়ের হুকুম

📄 বিবাহের শুভেচ্ছা বিনিময়ের হুকুম


বিবাহের শুভেচ্ছা জানানো মুস্তাহাব।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ নবদম্পতিকে দু'আ করার সময় বলতেন: "বারাকাল্লাহু লাকুম, ওয়া বারাকা 'আলাইকুম, ওয়া জামা'আ বাইনাকুমা ফী খাইর।” আল্লাহ তোমাদের জন্য ও তোমাদের প্রতি বরকত দান করুন এবং তোমাদের দু'জনের মাঝে কল্যাণময় সুসম্পর্ক করে দিন।
(হাদীসটি সহীহ, আবু দাউদ: হাদীস নং ২১৩০, ইবনে মাজাহ হাদীস নং ১৯০৫)

* আক্বদের পরে স্বামীর জন্য তার স্ত্রীর সঙ্গে একত্রে এবং নির্জনে হওয়া ও উপভোগ করা জায়েয; কারণ সে এখন তার স্ত্রী। কিন্তু এ সবই প্রস্তাবের পরে ও আক্বদের আগে হারাম।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সর্বোত্তম মহিলা

📄 সর্বোত্তম মহিলা


সর্বোত্তম নারী হলো সেই সতী সাধবী নারী যার প্রতি তার স্বামী তাকালে মনে আনন্দ পায়, আদেশ করলে তার আনুগত্য লাভ করে। আর স্বামীর বিপরীত চলে না এবং তার নিজের ও সম্পদের বিষয়ে স্বামী ও তাঁর রাসূল যা ঘৃণা করে তা করে না। তার প্রতি আল্লাহর যা আদেশ তা পালন করে এবং যা নিষেধ তা থেকে বিরত থাকে।

আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন : "সমস্ত পৃথিবীর পুরোটাই উপকারী বস্তু আর দুনিয়ার সর্বোত্তম উপকারী বস্তু হচ্ছে সৎ স্ত্রী।” (মুসলিম: হাদীস নং ১৪৬৭)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্বামী-স্ত্রীর মিলনের উদ্দেশ্য

📄 স্বামী-স্ত্রীর মিলনের উদ্দেশ্য


সহবাসের উদ্দেশ্য তিনটি-
১. বংশ বৃদ্ধির ধারাবাহিকতা হেফাযত করা।
২. যে পানি আটকিয়ে রাখলে ক্ষতিসাধন হয় তা বেরকরণ।
৩. এ ছাড়া যৌন ক্ষুধা পূরণ এবং আল্লাহর দেয়া নেআমত দ্বারা স্বাদ ও তৃপ্তি লাভকরণ। আর শেষেরটি শুধুমাত্র জান্নাতে হবে এবং পূর্ণতার চরম শিখরে পৌঁছবে।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্বামী-স্ত্রীর একসাথে গোসল করার হুকুম

📄 স্বামী-স্ত্রীর একসাথে গোসল করার হুকুম


স্বামী-স্ত্রী প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার সহবাস করতে চাইলে সালাতের ওযুর মতো ওযু করা সুন্নাত। এ ওযু দ্বিতীয় বারের জন্য প্রফুল্লতা সৃষ্টি করে। তবে গোসল করে দ্বিতীয় বার সহবাস করাই উত্তম। তাদের দু'জনের জন্য একই স্থানে একসাথে গোসল খানায় গোসল করা বৈধ; যদিও একে অপরের সর্বাঙ্গ দেখে তবে কোন অসুবিধা নেই।

আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল করীম ﷺ পাত্র থেকে পানি নিয়ে গোসল করতেন। পাত্রটি 'ফারাক' পরিমাণ পানি ধরত। (আয়েশা) বলেন: আমি এবং নবী করীম ﷺ একটি পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। কুতাইবা (র) বলেন: সুফিয়ান (র) বলেন: 'ফারাক' তিন সা' (প্রায় ৭.৫ লিটার পানি)। স্বামী-স্ত্রী সহবাসের পর ওযু করে নিদ্রা যাওয়া মুস্তাহাব-উত্তম।

ফন্ট সাইজ
15px
17px